HomeBig news৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, জারি সুনামি সতর্কতা

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, জারি সুনামি সতর্কতা

কুমামোতো প্রিফেকচারে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর। উপকূলবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

ওয়েব ডেস্ক : জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প (Earthquake)। জানা যাচ্ছে, কুমামোতো প্রিফেকচারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের পরই উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পে (Earthquake) কয়েক জন আহত হয়েছেন। অন্তত একটি ভবন ধসে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি ত্রাণ ও উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সব দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : প্যারিসে ছুরি দিয়ে হামলা, অন্তঃসত্ত্বা-সহ তিন মহিলাকে লক্ষ্য করে আক্রমণ, আটক অভিযুক্ত

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলে সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। উপকূলবাসীদের অবিলম্বে উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ (Earthquake) দেশ জাপান। এই দেশ ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত। ২০১১ সালের ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনও তাজা। যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। তাই এবারও প্রশাসন কোনও ঝুঁকি না নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News