ওয়েব ডেস্ক: কলম্বিয়ার (Colombia) দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash)। প্রায় ১১০ জন সেনাকে নিয়ে উড়ান ভরার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল একটি সামরিক বিমান। দুর্ঘটনাটি ঘটেছে পেরু সীমান্তবর্তী পুয়ের্তো লেগুইজামো (Puerto Leguízamo) এলাকার কাছে, আমাজনের গভীর অরণ্যে। ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে প্রশাসন, যদিও এখনও পর্যন্ত মৃত বা আহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি (Colombian Air Force Aircraft Carrying ~100 People Crashes in Puerto Leguízamo)।
কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। সংবাদসংস্থা সূত্রে খবর, মার্কিন নির্মিত হারকিউলিস সি-১৩০ সামরিক কার্গো বিমানে ছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। স্থানীয় সংবাদমাধ্যম ‘ব্লু রেডিও’-র দাবি, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।
আরও পড়ুন: যুদ্ধবিরতি হতেই একধাক্কায় কমল তেলের দাম! লিটার প্রতি কত হল পেট্রোল-ডিজেল? দেখুন বড় খবর
🚨🇨🇴 BREAKING — Accident?
Colombian Air Force Aircraft Carrying ~100 People Crashes in Puerto Leguízamo
The US had just launched a Lawfare Attack against Colombia Last Week and Ecuadorian has been Threatening War. pic.twitter.com/FkngKiq73g
— ✦✦✦ 𝙿𝚊𝚖𝚙𝚑𝚕𝚎𝚝𝚜 ✦✦✦ (@PamphletsY) March 23, 2026
প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানিয়েছেন, ‘‘সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে উড়ানের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।’’
জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলটি একটি জনবসতি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। দুর্গম অরণ্য এলাকায় হওয়ায় উদ্ধারকাজে সমস্যার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
ঘটনার কারণ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হলেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সম্ভাবনাই নিশ্চিত করা হয়নি। আপাতত দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতেই জোর দিচ্ছে কলম্বিয়া সরকার।







