Tuesday, March 24, 2026
HomeScrollহরমূজ প্রণালী সংলগ্ন ইরানের বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণ
Iran Bandar Abbas

হরমূজ প্রণালী সংলগ্ন ইরানের বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণ

লক্ষ্য ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ড? আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা,

ওয়েবডেস্ক- ইরানের (Iran) বন্দরে ভয়াবহ বিস্ফোরণ। বিকট জোরে কেঁপে উঠল ইরানের অন্যতম গুরত্বপূর্ণ বন্দর ‘বন্দর আব্বাস’ (Iran’s Bandar Abbas) । শনিবার একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ‘বন্দর আব্বাস। হরমূজ প্রণালী সংলগ্ন পারস্য উপসাগরীয় এই বন্দরে বিস্ফোরণে কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বেশ কিছু আধা সরকারি সংবাদমাধ্যমগুলি একে একটি দুর্ঘটনা বলে দাবি করলেও, আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিস্ফোরণের পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে, ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ড বা IRGC-র জনৈক নৌ-কমান্ডারকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে ইরান সরকার এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। ইরানে কয়েক সপ্তাহ ধরে চলমান অস্থিরতা এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাস এবং আহভাজে পৃথক বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে ইরানি কর্তৃপক্ষ। এই বিস্ফোরণে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। বন্দর আব্বাস বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট না হলেও, কর্মকর্তারা জানিয়েছেন যে আহভাজের ঘটনাটি গ্যাস লিকেজ থেকেই হয়েছে।

আরও পড়ুন-  পাকিস্তানে ভয়াবহ হামলা BLA গোষ্ঠীর! মৃত বহু

রাষ্ট্র পরিচালিত তেহরান টাইমস জানিয়েছে, পৃথক ঘটনায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন।আহভাজের দমকল বিভাগের প্রধানের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে যে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। হতাহতদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot