HomeBig newsআমেরিকায় তেল শোধনাগার তৈরি করতে চলেছে রিলায়েন্স! ঘোষণা ট্রাম্পের
Donald Trump

আমেরিকায় তেল শোধনাগার তৈরি করতে চলেছে রিলায়েন্স! ঘোষণা ট্রাম্পের

তেল শোধনাগারটি তৈরি হবে টেক্সাসের ব্রাউনসভিলে

ওয়েব ডেস্ক : প্রায় পঞ্চাশ বছর পর আমেরিকায় (America) তৈরি হতে চলেছে একটি নতুন তেল শোধনাগার (Oil refinery)। আর এই শোধনাগার গড়ে তুলবেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি’র রিলায়েন্স (Reliance)। এমনটডাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নতুন এই তেল শোধনাগারটি তৈরি হবে টেক্সাসের (Texas) ব্রাউনসভিলে। এটি ৫০ বছরের মধ্যে প্রথম নতুন মার্কিন তেল শোধনাগার হিসেবে চিহ্নিত হবে বলেও জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, প্রায় তিনশো বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগে আমেরিকার (America) টেক্সাসের ব্রাউনসভিল শহরে এই নতুন তেল শোধনাগার তৈরি করা হবে। তাঁর দাবি, গত পঞ্চাশ বছরে আমেরিকায় এটিই হবে প্রথম সম্পূর্ণ নতুন তেল শোধনাগার। ট্রাম্প আরও লিখেছেন, এই প্রকল্প চালু হলে আমেরিকার জ্বালানি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় প্রভাব পড়বে। এছাড়া হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দক্ষিণ টেক্সাস অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

আরও খবর : আকাশ থেকে ঝরছে অ্যাসিড, কী অবস্থা ইরানের

পরিকল্পনা অনুযায়ী, নতুন শোধনাগারটি ব্রাউনসভিল বন্দর এলাকায় গড়ে তোলা হবে। এই প্রকল্পের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বাড়বে, রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে এবং জাতীয় নিরাপত্তাও আরও শক্তিশালী হবে বলে দাবি করেছেন ট্রাম্প (Trump)। এই বিপুল বিনিয়োগের জন্য ভারত এবং তাদের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা রিলায়েন্সকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখযোগ্য বিষয় হল, এই ঘোষণা এমন সময় করা হয়েছে যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার জেরে বিশ্বজুড়ে তেল পরিবহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দামও বাড়ছে। এই পরিস্থিতিতে আমেরিকায় নতুন তেল শোধনাগার তৈরির ঘোষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News