HomeScroll১২ বছর সেনাবাহিনীতে, রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি কেন বিয়ে করেননি? রিশভের কথায় উঠে...
Rishabh Singh Sambyal

১২ বছর সেনাবাহিনীতে, রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি কেন বিয়ে করেননি? রিশভের কথায় উঠে এল বড় ত্যাগের কাহিনি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত জীবনের জন্য প্রায় কোনও সময়ই পেতেন না, জানালেন রিশভ সিং সাম্বিয়াল

ওয়েব ডেস্ক : ১২ বছর ভারতীয় সেনাবাহিনীতে কাটিয়েছেন রিশভ সিং সাম্বিয়াল (Rishabh Singh Sambyal)। এর মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সহকারী-সেনা আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন বছর। সম্প্রতি সেনাবাহিনী থেকে আগাম অবসর নেওয়ার পর এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক তুলে ধরেছেন তিনি।

রাষ্ট্রপতির সহকারী-সেনা আধিকারিকের দায়িত্ব যে কতটা কঠিন, সেই অভিজ্ঞতার কথাই বলতে গিয়ে রিশভ (Rishabh Singh Sambyal) জানান, এই দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত জীবনের জন্য খুব বেশি সুযোগ থাকত না। রাষ্ট্রপতির সফর, নিরাপত্তা, সময়সূচি এবং বিভিন্ন সরকারি কর্মসূচিকে ঘিরে সবসময় প্রস্তুত থাকতে হত।

আরও খবর :    ওড়িশার জঙ্গলে উদ্ধার ৫ ওরাংওটাং শাবক! স্বাভাবিক বাসস্থান নয়, কীভাবে এল তারা?

এই ব্যস্ততা তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল। রিশভের (Rishabh Singh Sambyal) কথায়, জীবনের একটা বড় সময় তিনি দেশের সেবায় দিয়ে দিয়েছেন। সম্পর্ক এবং বিয়ের মতো ব্যক্তিগত বিষয়ও সেই দায়িত্বের কারণে পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বিয়ে না করাকেই তিনি নিজের জীবনের অন্যতম বড় ত্যাগ হিসেবে দেখেছেন।

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও আবেগের সঙ্গে জানিয়েছেন রিশভ (Rishabh Singh Sambyal)। তাঁর সঙ্গে দীর্ঘ সময় কাটাতে গিয়ে রাষ্ট্রপতিকে নিজের মায়ের মতো মনে হত বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন সফর এবং সরকারি কর্মসূচিতে থাকার অভিজ্ঞতা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। রিশভ ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। সামরিক শিক্ষার পর ভারতীয় সেনায় যোগ দিয়ে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির এডিসি হিসেবে দায়িত্ব পালন তাঁকে আরও পরিচিত করে তোলে। পরবর্তী সময়ে তিনি আগাম অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News