HomeScrollকিয়েভের কাছে রাতভর রুশ ড্রোন হামলা, বুচায় প্রাণ গেল অন্তত ২৭ জনের
Russia-Ukraine war

কিয়েভের কাছে রাতভর রুশ ড্রোন হামলা, বুচায় প্রাণ গেল অন্তত ২৭ জনের

শুক্রবার রাতের হামলায় বুচা জেলায় একাধিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি বাড়ি, পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ জেলেনস্কির।

ওয়েব ডেস্ক : চার বছর পেরিয়েও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war)। এর মধ্যেই শুক্রবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকায় বড়সড় ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। হামলার জেরে বুচা জেলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।

রুশ ড্রোনগুলি বুচা জেলার বিভিন্ন এলাকায় আঘাত হানার পর পরপর বিস্ফোরণ ঘটে। একটি বড় গুদামেও বিস্ফোরণের খবর মিলেছে। হামলার অভিঘাতে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো।

আরও খবর : বিপর্যয়ের সময়ে পাশে ভারত, নয়াদিল্লিকে ধন্যবাদ নেপালের প্রেসিডেন্টের

ঘটনার পর উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে জরুরি পরিষেবা। ক্ষয়ক্ষতির পাশাপাশি গুদামে কী ধরনের সামগ্রী মজুত ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার কারণ এবং পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অন্যদিকে, মস্কোর দাবি, হামলার পিছনে নির্দিষ্ট সামরিক লক্ষ্য ছিল। ইউক্রেনীয় বাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষিত থাকা স্থাপনাগুলিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News