Monday, March 16, 2026
HomeScrollনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, কবে অনলাইনে আবেদন শুরু?

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, কবে অনলাইনে আবেদন শুরু?

ওয়েব ডেস্ক: প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগের (SSC Assistant Teacher Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। শুক্রবার নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই ঘোষণা মেনেই সময়মতো বিজ্ঞপ্তি দিল এসএসসি (SSC)।

কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া (SSC Online Application) শুরু হবে ১৬ জুন। আবেদন করার শেষ তারিখ ১৪ জুলাই। আবেদনকারীকে নির্ধারিত ফি জমা দিতে হবে ওই দিন রাত ১২টার মধ্যে। সাধারণ এবং ওবিসি শ্রেণির প্রার্থীদের জন্য ফি ধার্য হয়েছে ৫০০ টাকা। এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে ২০০ টাকা।

আরও পড়ুন: চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, জেনে নিন নিয়োগবিধি

নিয়োগ প্রক্রিয়ার সম্ভাব্য সময়সূচিও জানানো হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে লিখিত পরীক্ষা। ফলপ্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। প্যানেল প্রকাশ করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৯ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং এবং নিয়োগের প্রস্তাব সংক্রান্ত প্রক্রিয়া।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে পরীক্ষার কাঠামোতেও। নতুন নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের, যা আগে ছিল ৫৫। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে, যা আগে ছিল ৩৫ নম্বর। ইন্টারভিউয়ের জন্য ১০ নম্বর আগের মতোই বজায় রাখা হয়েছে। নতুনভাবে যুক্ত করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা জন্য সর্বোচ্চ ১০ নম্বর এবং ‘লেকচার ডেমোস্ট্রেশন’-এর জন্য সর্বোচ্চ ১০ নম্বর। ফলে এই দুই মিলে অতিরিক্ত ২০ নম্বর যুক্ত হয়েছে মূল্যায়নের পরিসরে।

২০২৫ সালের ১ জানুয়ারির ভিত্তিতে, সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসি প্রার্থীরা রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88