Friday, May 15, 2026
HomeScrollভারত বিরুদ্ধে বিশ্বকাপ খেলা নিয়ে প্রথম মুখ খুললেন শাহবাজ শরিফ
T20 World Cup

ভারত বিরুদ্ধে বিশ্বকাপ খেলা নিয়ে প্রথম মুখ খুললেন শাহবাজ শরিফ

খেলার মাঠে রাজনীতি কাম্য নয়, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে হুঙ্কার পাক প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান (Pakistan)। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকবে পাকিস্তান।এই সিদ্ধান্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে গত রবিবার সমাজমাধ্যমে জানানো হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফ (Shehbaz Sharif) এই প্রথম এই নিয়ে মুখ খুলেছেন।টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে পাকিস্তান।স্পষ্ট ঘোষণা করে দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্যাবিনেট বৈঠকে শাহবাজ এই কথা ঘোষণা করেন। তাঁর দাবি, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক কারণ।

ইসলামাবাদে ফেডারেল ক্যাবিনেটে ভাষণ দেওয়ার সময় পাক প্রধানমন্ত্রী নিজেও জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটই করছে পাকিস্তান। ভারতের বিপক্ষে কোনও পাকিস্তান খেলবে না।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটা স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলব না।” তিনি আরও যোগ করেন, “খেলাধুলোয় রাজনীতি হওয়া উচিত নয়। কিন্তু আমরা যথেষ্ট বিচার-বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাংলাদেশের পাশে আছি। আমার মনে হয়, এটা সঠিক এবং যথাযথ সিদ্ধান্ত।’’

আরও পড়ুন: কালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য

ভারত ও পাকিস্তান নিঃসন্দেহেই যে কোনও আইসিসি ইভেন্টে সবথেকে বড় ম্যাচ। তাই প্রতিটি মেগা টুর্নামেন্টেই বিশেষ করে এই দুই দলকে এক গ্রুপে রাখা হয় যাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ খেলা হয়। স্বাভাবিকভাবেই দুই দেশের এই ম্যাচ থেকে আইসিসির প্রচুর আর্থিক লাভ হয়। যে কোনও টুর্নামেন্টের সবথেকে বড় ক্রিকেট ম্যাচ এটিই। তবে পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে যদি বহাল থাকে, তাহলে ২০১০ সালের পর এই প্রথম পুরুষদের কোনও আইসিসি ইভেন্টে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ খেলা হবে না। উল্লেখ্য, ভারত ম্যাচ বয়কট করলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে পাক বোর্ড। সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি ম্যাচ না খেললে আইসিসি থেকে পাক বোর্ডের বার্ষিক প্রাপ্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরোটাই আটকে দেওয়া হতে পারে। পাক মুদ্রায় এই অঙ্কটা ৯৮৪ কোটি টাকারও বেশি। ভারত-পাক ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থা আইসিসির থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে। পাক বোর্ডের প্রাপ্য অর্থ থেকেই সেই অঙ্ক মেটানো হতে পারে বলে সূত্রের খবর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto