Monday, June 29, 2026
HomeScrollদোলের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের!
Eastern Railway

দোলের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের!

এর মধ্যে পুরী স্পেশাল ট্রেন রয়েছে ৮টি

ওয়েব ডেস্ক : আগামী ৩ ও ৪ মার্চ দোল (Holi)। এই সময় অনেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তাই যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে ভারতীয় রেলওয়ে (Indian Railways) বিভিন্ন রুটে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে। সেই কারণে চলতি বছর মোট ৯৪টি হোলি ট্রিপ স্পেশাল ট্রেন (Special Train) চালানোর পরিকল্পনা করল পূর্ব রেল (Eastern Railway)। এর মধ্যে পুরী স্পেশাল ট্রেন রয়েছে ৮টি।

মূলত ছুটির সময় যাত্রী সংখ্যা সাধারণত বেশি হয়। ফলে টিকিট সংরক্ষণ করতে গিয়ে বহু যাত্রী সমস্যায় পড়েন। অনেকে আবার কালোবাজরিদের শিকার হন। সেই যাত্রী ভোগান্তি কমাতেই এবার পূর্ব রেলের তরফে নেওয়া হল বিশেষ ব্যবস্থা।

পূর্ব রেলওয়ের (Eastern Railway) পরিকল্পিত এই ৯৪টি হোলি স্পেশাল ট্রিপের মধ্যে ১০টি ট্রেন রয়েছে কলকাতা ও রক্সৌল (ভায়া বারুণী) পর্যন্ত, ০৮টি ট্রেন রয়েছে কলকাতা ও মধুবনী (ভায়া বারুণী) পর্যন্ত, ২০টি ট্রেন কলকাতা ও গোরখপুর (ভায়া পাটনা), ০৮টি ট্রেন হাওড়া ও আনন্দ বিহার (ভায়া ঝাঁঝা-কিউল-গয়া), ০৮টি ট্রেন হাওড়া ও খতিপুরা (ভায়া ঝাঁঝা-কিউল-গয়া), ০২টি ট্রেন কলকাতা ও নিউ জলপাইগুড়ি, ০৮টি ট্রেন শিয়ালদহ ও পুরীর মধ্যে চলবে।

আরও খবর : আসন্ন নির্বাচনে একাই লড়বে কংগ্রেস! সিদ্ধান্ত এআইসিসি-র বৈঠকে

এছাড়াও, ০৬টি ট্রেন আসানসোল ও গোরখপুর (পাটনা হয়ে), ০৮টি ট্রেন মালদা টাউন ও আনন্দ বিহার (ঝাঝা–কিউল–গয়া হয়ে), ০৮টি ট্রেন মালদা টাউন ও উধানা ( ভায়া কিউল–গয়া) এবং ০৮টি ট্রেন মালদা ও মুম্বই (কিউল–পাটনা হয়ে) পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হয়েছে।

দোলের সময় যাত্রী চাপ কমাতেই এমন ব্যবস্থা করেছে পূর্ব রেল (Eastern Railway)। এই সময় বহু মানুষ তীর্থস্থানে যান। এর মধ্যে অন্যতম হল পুরী। অন্যদিকে তীর্থস্থানে যাওয়ার জন্য পর্যটকদের প্রথম পছন্দ ট্রেন। অন্যান্য রুটেও বাড়তি ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO