HomeScrollউল্টে গেল গ্যাসের ট্যাঙ্কার! চারিদিক ঢাকল সাদা গ্যাসে, তার পর....
Chile

উল্টে গেল গ্যাসের ট্যাঙ্কার! চারিদিক ঢাকল সাদা গ্যাসে, তার পর….

সাদা গ্যাসে ঢাকল চারিদিক, তার পর কী হল দেখুন

ওয়েব ডেস্ক : ভয়াবহ ঘটনা চিলির (Chile) সান্তিয়াগোতে (Santiago)। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গ্যাসের ট্যাঙ্কার (Gas Tanker)। তার পর যা হয়েছে তা যে কোনও হলিউডের সিনেমাকেই হার মানাবে। তবে এই দুর্ঘটনায় অনেক প্রাণহাণির ঘটনা ঘটে গেল। আহত হয়েছেন অনেকে। তাঁদেরকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে (Hospital)। তবে এই দুইয়ের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে সমাজমাধ্যমে।

জানা গিয়েছে, চিলির (Chile) সান্তিয়াগোর উত্তর দিকে ব্যস্ত একটি শিল্প এলাকাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্যাঙ্কারটি উল্টে পড়তেই চারিদিক ভরে যায় সাদা গ্যাসে। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল অনেক গাড়ি। সেগুলিও ওই সাদা গ্যাসের মধ্যে ঢাকা পড়ে।

আরও খবর : ভারতীয় বংশোদ্ভূত আইনজীবীর সওয়ালে বিদ্ধ ট্রাম্প! কে এই নীল কাটিয়াল? জেনে নিন

আর এর পরেই ঘটে ভয়াবহ ঘটনাটি (Incident)। দেখা যায়, হঠাৎ বিস্ফোরণ হল সেখানে। আর তা আগুনের গোলা হয়ে শূন্যে উঠে গেল। এই ভয়বহ দুর্ঘটনায় প্রাণ গেল অনেকের। সূত্রের খবর, এই ঘটনায় এখনও ৪ জনের মৃত্যুর খবর পাওযা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারেই বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্রের খবর, ঘটনাস্থল থেকে ১৫০ থেকে ২০০ মিটার ব্যাসার্ধ জুড়ে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, এই ভয়াবহ ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০টি গাড়ি। ঘটনায় অনেকে গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যে ট্যাঙ্কারে এই বিস্ফোরণ হয়েছে তা স্থানীয় এক সংস্থার বলেই জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News