Thursday, February 26, 2026
HomeScrollবৃহস্পতিবার সকালে কেঁপে উঠল কলম্বিয়ার মাটি! কী হল?
Colombia

বৃহস্পতিবার সকালে কেঁপে উঠল কলম্বিয়ার মাটি! কী হল?

ওই অঞ্চলে মাটির নীচে অনেক পরিমানে মিথেন গ্যাস জমা হয়েছিল!

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সকালে কেঁপে উঠল কলম্বিয়া (Colombia)। সেখানকার শহর সান খুয়ান দে উরাবা’র থেকে বেশ অনেক দূরে জেগে উঠল আগ্নেয়গিরি (Volcano)। একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাছে এই অগ্নুৎপাত হয় বলে জানা গিয়েছে। এটিকে কাদা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা মাড ভলক্যানো এরাপসন (Mud Volcano Eruption) বলছেন ভূ-বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, এই প্রথমবার নয়। এর আগেও বহুবার এমনটা হয়েছে। সমাজমাধ্যমে এই অগ্নুৎপাতের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দূরের দিগন্তে হঠাৎ জোরাল বিস্ফোরণ হয়। যার ফলে কেঁপে উঠল চারিদিক। এর পরেই আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এর পর একের পর এক বিস্ফোরণ হয় এলাকায়। এমন বিস্ফোরণের পর সাধারণত পাহাড়ে অগ্ন্যুৎপাত (Volcano) হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে লাভা, কাদা এবং জল উঠে আসে।

আরও খবর : ১৮ মাস পর ফের চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

ভূ-তাত্ত্বিকদের অনুমান, ওই অঞ্চলে মাটির নীচে অনেক পরিমানে মিথেন গ্যাস (Methane gas) জমা হয়ে পড়েছিল। সেই কারণেই এমন বিস্ফোরণ ঘটে। তবে এই অগ্নুৎপাতের জেরে কোনও ধরণের ভূমিকম্প হয়নি বলেই জানা যাচ্ছে। ভূ-তাত্ত্বিকরা দাবি করেছেন, মাড ভলক্যানো এরাপসন-এর আগে কোনও ভূমিকম্প হয়না।

কলম্বিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, এই ঘটনার জেরে কোনও মানুষ প্রাণ হারাননি। তবে বেশ কিছু গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক রাস্তা। এই অগ্নুৎপাতের কারণে সাধারণ মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor