Thursday, June 11, 2026
HomeScroll'মাটিতে পড়ে আছে ঘাতক, হাত পা বাঁধা', হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প
US President Donald Trump

‘মাটিতে পড়ে আছে ঘাতক, হাত পা বাঁধা’, হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

৪১ বছর আগে এই হোটেলেই প্রাণঘাতী হামলা হয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের উপরে

ওয়েবডেস্ক- মার্কিন প্রেসিডেন্টের (US President Donald Trump) উপর হামলার ছক ঘিরে চাঞ্চল্য আমেরিকার (America)  রাজ্য রাজনীতিতে। শনিবার রাতে ওয়াশিংটনের (Washington) হিলটন হোটেল (Hilton Hotel) আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে’ টাম্প ছাড়াও প্রায় কয়েকশো গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হঠাৎই বিস্ফোরণে শব্দ। কেঁপে ওঠে ওই চত্বর।

এলোপাথাড়ি গুলি ছুটে আসতে থাকে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে। প্রাণ বাঁচাতে আমন্ত্রিত অতিথিরা ডাইনিং টেবিলের নীচে আশ্রয় নেন। তড়িঘড়ি ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে সুরক্ষিত জায়গায় সরিয়ে সিক্রেট সার্ভিস।

ওয়াশিংটন পুলিশ ও সিক্রেট সার্ভিস সূত্রে খবর, হোটেলের মূল নিরাপত্তা স্ক্রিনিং এলাকার কাছ থেকেই ওই হামলাকারীকে পাকরাও করা হয়েছে। আনুমানিক ৩১ এর ওই যুবকের নাম কোল টমাস অ্যালেন। সে ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা।
ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে বন্দুকবাজকে বেঁধে রেখেছে পুলিশ। ট্রাম্প জানান, ওই ব্যক্তির কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। হামলাকারীকে রুখতে গিয়ে এক সিক্রেট সার্ভিস অফিসার গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প হামলাকারীরে ‘উন্মাদ’ বলে আখ্যা দেন। ট্রাম্প বলেন, খুবই সাহসী কিছু সিক্রেট সার্ভিস অফিসার হামলাকারীকে আটকেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র রাখা ও গুলি চালানো সহ একাধিক ধারায় মামলা দায়ের করছি।’ ট্রাম্পের বক্তব্য, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আগামী ৩০ দিনের মধ্যে আরও বড় পরিসরে এই ধরণের অনুষ্ঠান তিনি আয়োজন করবেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৫ থেকে ৮ রাউন্ড গুলির তারা শুনেছেন। মুহূর্তের মধ্যে সোয়াট (SWAT) ও ট্যাকটিক্যাল টিম মঞ্চের দখল নেয়। গোটা হোটেল ঘিরে ফেলে কপ্টার দিয়ে নজরদারি শুরু হয়। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।

আরও পড়ুন-  আমেরিকায় বন্দুকবাজের হামলা! ট্রাম্পের ঘরে ঢুকে গুলি চালাল হামলাকারী

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং বিদেশ সচিব মার্কো রুবিও। নিরাপত্তার স্বার্থে সকল আমন্ত্রিতদের নিরাপদ জায়গায় সরানো হয়।
এদিনের ট্রাম্পের উপর উসকে দিল ৪১ বছর আগের স্মৃতি। এই হোটেলেই প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল।
কড়া নিরাপত্তার চাদরে মোড়া এই অনুষ্ঠানে কীভাবে একজন অচেনা যুবক, হাতে বন্দুক নিয়ে ঢুকে পড়ল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d