Friday, June 12, 2026
HomeBig newsআমেরিকায় বন্দুকবাজের হামলা! ট্রাম্পের ঘরে ঢুকে গুলি চালাল হামলাকারী
Donald Trump

আমেরিকায় বন্দুকবাজের হামলা! ট্রাম্পের ঘরে ঢুকে গুলি চালাল হামলাকারী

বাঁচতে টেবিলের তলায় লুকিয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট

ওয়েবডেস্ক-  অশান্ত মধ্যপ্রাচ্য। থামছে না যুদ্ধ। এই পরিস্থিতিতে আমেরিকায় রক্তারক্তি কাণ্ড! আমেরিকার (America)  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump)  ঘরে ঢুকে হামলা! রবিবার সকালে প্রকাশ্যে আসে এই সংবাদ। জানা গেছে, হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

এই ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের (Washington) হিল্টন হোটেলে (Hilton Hotel) । যে সময় এই ঘটনা ঘটে সেই সময় ওই হোটেলে উপস্থিত ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প!গুলি চালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তাঁদের নিরাপত্তা বাহিনী নিরাপদস্থানে সরিয়ে নেন।

আরও পড়ুন-  এইচ-১বি ভিসা তিন বছরের জন্য স্থগিত রাখার আবেদনে বিল পেশ, কতটা চাপে পড়বে ভারতীয়রা?  

এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ট্রাম্প। আতঙ্ক ছড়ানোর মতো এই ঘটনা ঘটলেও, আঘাত লাগেনি ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। ওই বন্ধুকবাজ নাকি ট্রাম্পের সামনেই গুলি চালাতে শুরু করেছিল। দ্রুততার সঙ্গে হামলাকারীদের গ্রেফতার গ্রেফতার করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। এক্স পোস্টের মাধ্যমে জানানো হয়েছে ট্রাম্পের তরফ থেকে।

সংবাদসস্থার তরফে একটি ভিডিওতে দেখা গেছে, গুলি চলার সঙ্গে সঙ্গেই ট্রাম্প সহ অন্যান্যরা টেবিলের আড়ালে মাটিতে বসে পড়েন। এর পরেই সেখান থেকে তাদের নিরাপদে বের আনেন নিরাপত্তাবাহিনী। গোটা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বাহিনী।

জানা গেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পই ছাড়াও ওই ঘটনার সময় একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সবাই সুরক্ষিত আছেন বলেই খবর।

অনেকেই এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, প্রায় পাঁচ থেকে আট রাউন্ড গুলি চালিয়েছে হামলাকারী। নৈশভোজে প্রায় ২৬০০ অতিথি উপস্থিত ছিলেন।

ঘটনার পর পরই ট্রাম্পের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d