Friday, June 12, 2026
HomeBig newsএইচ-১বি ভিসা তিন বছরের জন্য স্থগিত রাখার আবেদনে বিল পেশ, কতটা চাপে...
H-1B Visa

এইচ-১বি ভিসা তিন বছরের জন্য স্থগিত রাখার আবেদনে বিল পেশ, কতটা চাপে পড়বে ভারতীয়রা?  

মার্কিন কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করাই এই প্রস্তাবের মূল লক্ষ্য

ওয়েবডেস্ক-  ফের খবরের শিরোনামে এইচ-১বি (H-1B) ভিসা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে (America) এইচ-১বি (H-1B) ভিসা ৩ বছরের জন্য স্থগিত রাখার একটি প্রস্তাব বা বিল পেশ করা হয়েছে। রিপাবলিকান দলের আইনপ্রণেতা এলি ক্রেন “End H-1B Visa Abuse Act of 2026” নামক এই বিলটি পেশ করেছেন। প্রস্তাবিত বিলের মূল বিষয়গুলি হল নতুন এইচ-১বি ভিসা ইস্যু করা ৩ বছরের জন্য পুরোপুরি বন্ধ রাখা। বর্তমান বার্ষিক কোটা ৬৫,০০০ থেকে কমিয়ে ২৫,০০০-এ নামানো। বর্তমান লটারি ব্যবস্থার বদলে সর্বোচ্চ বেতনপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া।

আবেদনকারীদের জন্য ন্যূনতম বেতন ২ লক্ষ ডলার নির্ধারণের প্রস্তাব। এইচ-১বি কর্মী নিয়োগের জন্য নিয়োগকর্তাদের ওপর ১ লক্ষ ডলার ফি ধার্য করা। এইচ-১বি ধারীদের পরিবারের সদস্যদের আসা বন্ধ করা এবং গ্রিন কার্ড আবেদনের সুযোগ বাতিল করা।  এটি এখন পর্যন্ত কেবল একটি  প্রস্তাব বা বিল হিসেবে মার্কিন কংগ্রেসে পেশ করা হয়েছে। এটি কার্যকর হতে হলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাস হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন, যা একটি দীর্ঘ প্রক্রিয়া।

এই বিলের সমর্থকদের মতে, এইচ-১বি ব্যবস্থার অপব্যবহার রোধ করে মার্কিন কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করাই এই প্রস্তাবের মূল লক্ষ্য। তবে সমালোচকরা মনে করছেন এটি প্রযুক্তি খাতের ওপর বড় প্রভাব ফেলতে পারে। এই অবস্থার পড়বে সেইদেশে কর্মরত ভারতীয় সহ বিদেশি নাগরিকদের উপরে।

আরও পড়ুন-  ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু!

যদি এই বিল পাশ হয় তাহলে বার্ষিক এইচ-১বি কোটা ৬৫,০০০ থেকে কমে ২৫,০০০-এ নামিয়ে আনা হবে। এটি লটারি ব্যবস্থার পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া চালু এবং বার্ষিক ন্যূনতম বেতন ২,০০,০০০ ডলার নির্ধারণ করার কথাও এই বিলে বলা হয়েছে। বিদেশিকে চাকরি দেওয়ার সময় নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে তারা কোনও আমেরিকার কর্মীকে খুঁজে পাননি। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে, কোনও মার্কিন কর্মীকে তাঁরা ছাঁটাই করেননি।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d