Wednesday, June 10, 2026
HomeScrollক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু!
Benjamin Netanyahu

ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু!

শুক্রবার নিজেই সেই কথা জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক : প্রোস্টেট ক্যানসারে (Cancer) আক্রান্ত হয়েছিলেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। শুক্রবার নিজেই সেই কথা জানালেন তিনি। তবে রোগ ধরা পড়ার পরই তা প্রকাশ করা হয়নি। বরং ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইচ্ছাকৃতভাবেই গোপন রাখা হয়েছিল।

নেতানিয়াহুর (Benjamin Netanyahu) কথায়, প্রায় দেড় বছর আগে তাঁর প্রোস্টেট অস্ত্রোপচার হয়। এরপর আড়াই মাস আগে জেরুজালেমের হাসপাতালে একটি ছোট টিউমার ধরা পড়ে। রেডিয়েশন থেরাপির মাধ্যমে তার চিকিৎসাও করা হয়। কিন্তু সেই সময় জনসমক্ষে কিছু জানানো হয়নি। কেন গোপন রাখা হয়েছিল? ইজরায়েলি প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, ইরানের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে এই খবর প্রকাশ পেলে তা ভুল প্রচারের হাতিয়ার হয়ে উঠতে পারত। তাই সচেতন ভাবেই তথ্য প্রকাশে দেরি করা হয়।

আরও খবর : সংঘর্ষবিরতির মাঝে লেবাননে হামলা ইজরায়েলের, মৃত সাংবাদিক সহ ৫

বর্তমানে তিনি সুস্থ বলেই দাবি করেছেন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁর কথায়, এটি ছিল ‘ছোটখাটো চিকিৎসাজনিত সমস্যা’। যদিও সেই সময়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। এমনকি এআই-নির্মিত ভুয়ো ছবি ছড়িয়ে তাঁর মৃত্যুর দাবিও করা হয়েছিল, যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান অহারন পোপভটসার জানিয়েছেন, প্রাথমিক পর্যায়েই ক্যানসার ধরা পড়েছিল। সমস্ত পরীক্ষার রিপোর্ট অনুযায়ী এখন রোগটি আর নেই বলেই দাবি তাঁর।

উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। জনসভায় অসুস্থ হয়ে পড়ার পর পেসমেকার বসানোর তথ্য দেরিতে প্রকাশ করায় সেই বিতর্ক আরও জোরদার হয়েছিল। এবারও একইভাবে চিকিৎসার খবর গোপন রাখায় নতুন করে প্রশ্ন উঠছে ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d