HomeScrollচীনের গাড়ির দাপট, আমেরিকার শুল্ক! ১ লক্ষ চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত Volkswagen -এর
Volkswagen

চীনের গাড়ির দাপট, আমেরিকার শুল্ক! ১ লক্ষ চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত Volkswagen -এর

আরও ৫০ হাজার চাকরি কমানোর পরিকল্পনা, আগের ছাঁটাই মিলিয়ে সংখ্যা পৌঁছবে ১ লক্ষে; চার জার্মান কারখানার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন

ওয়েব ডেস্ক : চীনের গাড়ি সংস্থাগুলির বাড়তে থাকা দাপট আর আমেরিকার শুল্কের চাপ—দুইয়ের জেরে বড়সড় সিদ্ধান্ত নিল ভক্সওয়াগেন (Volkswagen)। ইউরোপের অন্যতম বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা আগামী কয়েক বছরে মোট প্রায় ১ লক্ষ চাকরি কমানোর পথে হাঁটছে। সংস্থার ৮৯ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পুনর্গঠন বলে জানা যাচ্ছে।

‘ফিউচার প্ল্যান ২০৩০’-এর আওতায় নতুন করে প্রায় ৫০ হাজার পদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রায় ৫০ হাজার চাকরি কমানোর পরিকল্পনা ইতিমধ্যেই ছিল। ফলে সব মিলিয়ে ২০৩০ সালের মধ্যে ভক্সওয়াগেন (Volkswagen) গোষ্ঠীতে প্রায় ১ লক্ষ চাকরি কমতে পারে। সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ১৫ শতাংশের সমান এই ছাঁটাই।

আরও খবর : ৭০ মিলিয়ন ইউরোর অস্ত্রকাণ্ডে পদত্যাগ এস্টোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর

ভক্সওয়াগেনের (Volkswagen) সমস্যার পিছনে একাধিক কারণ রয়েছে। চীনের বাজারে বিক্রি ও চাহিদা কমার পাশাপাশি চীনা গাড়ি নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় পড়েছে জার্মান সংস্থাটি। অন্যদিকে আমেরিকার শুল্কও সংস্থার খরচের উপর বাড়তি চাপ তৈরি করেছে। বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রত্যাশিত গতি না আসাও পরিস্থিতিকে আরও কঠিন করেছে।

শুধু কর্মী ছাঁটাই নয়, উৎপাদন কাঠামোতেও বড় পরিবর্তন আনতে চলেছে ভক্সওয়াগেন (Volkswagen)। ইউরোপের কারখানাগুলিতে প্রায় ৫ লক্ষ গাড়ি তৈরির অতিরিক্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে সংস্থা। জার্মানির এমডেন, জ্‌ভিকাউ, হ্যানোভার ও নেকারজুল্ম কারখানায় ২০৩১ থেকে ২০৩৪ সালের মধ্যে গাড়ি উৎপাদনের নিশ্চয়তাও এখন দেওয়া যাচ্ছে না।

একইসঙ্গে ২০৩৫ সালের মধ্যে গাড়ির মডেলের সংখ্যা প্রায় অর্ধেক করার পরিকল্পনা নিয়েছে সংস্থা। খরচ কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানো এবং বেশি বিক্রি হওয়া মডেলগুলিতে জোর দেওয়াই লক্ষ্য। ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে নতুন প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নে প্রায় ১৩৫ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে ভক্সওয়াগেনের।

[youtube-feed feed=1]
Read More

Latest News