ওয়েব ডেস্ক: দেশে বাড়ছে দূষণ, সঙ্গে পেট্রোল–ডিজেলের দাম। ফলে গ্রাহকদের আগ্রহ বাড়ছে বেশি মাইলেজ ও কম জ্বালানি খরচের হাইব্রিড SUV-র দিকে। আগামী ২০২৫-২৬ সালের মধ্যেই বাজারে আসতে চলেছে তিনটি বহুল প্রতীক্ষিত মডেল Maruti Fronx Hybrid, Kia Seltos Hybrid এবং Maruti Grand Vitara 7-Seater Hybrid। তিনটি গাড়িতেই থাকছে শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি ও উন্নত ফিচারের সমাহার।
1. মারুতি সুজুকি ফ্রনক্স হাইব্রিড: মারুতির সবচেয়ে সাশ্রয়ী শক্তিশালী-হাইব্রিড SUV হতে চলেছে Fronx Hybrid।
- সম্ভাব্য শুরুর দাম ৮.৫ লক্ষ টাকা
- প্রথমবার কোম্পানির নিজস্ব HEV শক্তিশালী হাইব্রিড সিস্টেম ১.২-লিটার Z12E ৩-সিলিন্ডার ইঞ্জিন, সঙ্গে
- ইলেকট্রিক মোটর ও ১.৫–২ kWh ব্যাটারি
- উৎপন্ন শক্তি ৮০–৯০ bhp
- সিরিজ হাইব্রিড প্রযুক্তি—ইঞ্জিন চার্জ করবে ব্যাটারি, মোটর চালাবে চাকা
- মাইলেজ প্রায় ৩৫ কিমি/লিটার
ফিচার: নতুন গ্রিল, LED লাইট, ৯-ইঞ্চি টাচস্ক্রিন, ওয়্যারলেস CarPlay, ডিজিটাল ক্লাস্টার, Level-১ ADAS।
আরও পড়ুন: ভারতের টেক বাজারে বিপ্লব! AI-সমৃদ্ধ ল্যাপটপে নয়া দিগন্ত?
2. কিয়া সেলটোস হাইব্রিড: ভারতে কিয়ার প্রথম হাইব্রিড SUV হিসাবে আসতে চলেছে Seltos Hybrid, লঞ্চের সম্ভাবনা ২০২৬ সালে।
১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন + ইলেকট্রিক মোটর
যৌথ শক্তি ১৪০ bhp, টর্ক ২৫০ Nm
e-CVT গিয়ারবক্স
সম্ভাব্য মাইলেজ ২৫–২৮ কিমি/লিটার
শুরুর দাম প্রায় ১৫ লক্ষ টাকা
ফিচার: ১০.২৫ ইঞ্চি ডুয়াল স্ক্রিন, সানরুফ, ভেন্টিলেটেড সিট, Level-২ ADAS।
3. মারুতি গ্র্যান্ড ভিটারা ৭-সিটার হাইব্রিড: বাড়তি জায়গা ও পরিবারের জন্য তৈরি ৭-সিটার Grand Vitara Hybrid, লঞ্চ ২০২৬ সালে।
- ১.৫ লিটার K15C ইঞ্জিন + ৭৯ bhp ইলেকট্রিক মোটর
- মোট আউটপুট প্রায় ১১৫ bhp
- সম্ভাব্য মাইলেজ ২৫ কিমি/লিটারের বেশি
- সম্ভাব্য শুরুর দাম ১৮.৫ লক্ষ টাকা
ফিচার: বড় হুইলবেস, তৃতীয় সারির আসন, ৯-ইঞ্চি স্ক্রিন, হেড-আপ ডিসপ্লে, ভেন্টিলেটেড সিট, ADAS সাপোর্ট।
দেখুন আরও খবর:







