Tuesday, March 24, 2026
HomeScrollAI দিয়ে মুশকিল আসান, X হ্যান্ডেলে মিলবে এই সুবিধা! বিরাট ঘোষণা ইলন...
Elon Musk

AI দিয়ে মুশকিল আসান, X হ্যান্ডেলে মিলবে এই সুবিধা! বিরাট ঘোষণা ইলন মাস্কের

এক্স হ্যান্ডেলে কী কী নতুন ফিচার চালু হল? জানলে আপনার ঘুম উড়বে

ওয়েব ডেস্ক: প্রযুক্তি বিশ্ব দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) উপর নির্ভরশীল হয়ে উঠছে। আর এআই-এর (AI) দুনিয়ায় নিজের সংস্থার মাটি আরও শক্ত করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। এবার এআই-এর এক চমকপ্রদ ফিচার মিলবে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এও (X)। ইউজারদের এবার ‘এআই পাওয়ার্ড আর্টিকেল সামারি’র (AI Powered Article Summary) সুবিধা পাবেন এক্স ইউজাররা। কী এই ফিচার? কী কী সুবিধা মিলবে এতে? চলুন জেনে নেওয়া যাক।

‘এআই পাওয়ার্ড আর্টিকেল সামারি’র সাহায্যে এখন বড় আকারের আর্টিকেল পড়ার ঝামেলা অনেকটাই কমে যাবে। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা খুব সহজেই যেকোনও আর্টিকেলের মূল বক্তব্য জানতে পারবেন। এক্স-এ কোনও আর্টিকেলের লিঙ্ক খুলে ‘সামারাইজ’ বাটনে ক্লিক করলেই পুরো লেখাটি বিশ্লেষণ করে বুলেট পয়েন্টে সংক্ষেপ তুলে ধরবে কৃত্রিম বিদ্ধিমত্তা। ফলে যাঁদের হাতে সময় কম, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত কার্যকরী একটি টুল হতে চলেছে।

আরও পড়ুন: স্মার্টফোন ছেড়ে  এখন ‘বোকা ফোনে’ ঝুঁকছে নয়া প্রজন্ম! উল্টো ঘুরছে বিশ্ব?

তবে শুধুমাত্র লেখা নয়, এক্স হ্যান্ডেলে আরও এক নতুন এআই ফিচার এসেছে, যা ইউজার এক্সপেরিয়েন্সকে আরও সহজ করে তুলবে। এক্স-এর এই নতুন টুল হল ‘লিসেন’ ফিচার। গ্রক এআই-এর (Grok AI) ভয়েস টেকনোলজি ব্যবহার করে ইউজাররা এখন অডিও ফরম্যাটে পুরো আর্টিকেল শুনতেও পারবেন। অর্থাৎ, অন্য কাজ করতে করতেও এক্স হ্যান্ডেলে খবরের আপডেট পাওয়া যাবে সহজে এবং এক নিমেষে।

বর্তমানে এই এআই ফিচারগুলি বিনামূল্যে মিলবে না, শুধুমাত্র এক্স-এর ‘প্রিমিয়াম’ এবং ‘প্রিমিয়াম প্লাস’ সাবস্ক্রাইবারদের জন্য এই সুবিধাগুলি উপলব্ধ করা হয়েছে। ভারতে এর জন্য মাসে প্রায় ৪২৭ টাকা থেকে ২,৫৭০ টাকা পর্যন্ত খরচ করতে হয়। নতুন সাবস্ক্রাইবারদের জন্য প্রথম দুই মাসে ৫০ শতাংশ ছাড়ও দিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot