Sunday, March 15, 2026
HomeScrollদুর্দান্ত মাইলেজ ও ফিচার্স! বাজারে ঝড় তুলবে TVS–এর এই স্কুটার
TVS Motors

দুর্দান্ত মাইলেজ ও ফিচার্স! বাজারে ঝড় তুলবে TVS–এর এই স্কুটার

কবে বাজারে আসছে এই স্কুটার? দাম কত হবে? জেনে নিন

ওয়েব ডেস্ক: পেট্রোলের মূল্যবৃদ্ধির সঙ্গে দেশজুড়ে বাড়ছে কম ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের মোটরবাইক ও স্কুটারের চাহিদা। কারণ, ইঞ্জিনের সিসি যত কম হয়, বাইক বা স্কুটারের মাইলেজ তত বেশি হয়। আর এবার কম ক্ষমতাসম্পন্ন দু’চাকা গাড়ির সেগমেন্টে ঝড় তুলতে নতুন মডেলের স্কুটার লঞ্চ করল টিভিএস মোটরস (TVS Motors)।

শিগগিরই বাজারে আসছে টিভিএস অরবিটর (TVS Orbiter)। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন (Modern Technology Scooter) এই স্কুটারে আরামদায়ক রাইডিংয়ের সঙ্গে মিলবে দুর্দান্ত মাইলেজ (Mileage)। সেই সঙ্গে এটি বাজারে আকর্ষণীয় দামে উপলব্ধ হবে বলে দাবি নির্মাতা কোম্পানির। এখন একনজরে দেখে নিন টিভিএস-এর এই স্কুটারের সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।

আরও পড়ুন: ৩৫ কিমি মাইলেজ! শীঘ্রই বাজারে আসছে তিন নতুন হাইব্রিড SUV

ডিজাইন ও বডি

  • TVS Orbiter স্কুটারটির লুক ও ডিজাইন বেশ প্রিমিয়াম। এতে রয়েছে তীক্ষ্ণ এলইডি হেডল্যাম্প, ডুয়াল-টোন বডি গ্রাফিক্স ও স্পোর্টি সিলুয়েট।
  • এই স্কুটারে দেওয়া হয়েছে মেটাল বডি এবং উন্নত চ্যাসিস, যাতে এটি আরও বেশি সুরক্ষিত হয়ে উঠেছে।
  • আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার জন্য এই স্কুটারে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রিয়ার মনো-শক। এছাড়াও রয়েছে পুরু কুশনিং-যুক্ত চওড়া সিট।

ইঞ্জিন, মাইলেজ ও ব্রেকিং সিস্টেম

  • এই স্কুটারে থাকছে ১১০ সিসি ইঞ্জিন। পরে ১২৫ সিসি ভ্যারিয়েন্টও লঞ্চ করতে পারে কোম্পানি।
  • ‘ইকো-থ্রাস্ট’ প্রযুক্তির কারণে একই স্কুটারে মিলবে আকর্ষণীয় মাইলেজ।
  • স্কুটারের ‘কম্বি-ব্রেকিং সিস্টেম’ এবং চওড়া টায়ার এটিকে আরও সুরক্ষিত করে তুলেছে।

স্মার্ট ফিচার

  • সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
  • ব্লুটুথ কানেক্টিভিটি (নেভিগেশন, কল ও নোটিফিকেশন অ্যালার্ট)
  • ইউএসবি চার্জিং পোর্ট
  • সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ

দাম ও লঞ্চের তারিখ

  • কোম্পানির তরফে এই স্কুটারের দাম ঘোষণা করা না হলেও এটি বাজারে ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকায় উপলব্ধ হতে পারে।
  • স্কুটারটি লঞ্চের তারিখও এখনও ঘোষণা হয়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88