Friday, March 13, 2026
HomeScrollহাইকোর্টের নির্দেশ উপেক্ষা, বাংলাদেশে পাঠানো ছয় ভারতীয় নাগরিকের জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা...
TMC

হাইকোর্টের নির্দেশ উপেক্ষা, বাংলাদেশে পাঠানো ছয় ভারতীয় নাগরিকের জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব তৃণমূল

অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম

বীরভূম: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ সত্ত্বেও ছয়জন ভারতীয় নাগরিককে বাংলাদেশ (Bangladesh) থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোন পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।

রামপুরহাট মহকুমার মুরারয় ও পাইকরের ছয়জন বাসিন্দা কর্মসূত্রে দিল্লিতে অবস্থান করছিলেন। বাংলায় কথা বলার কারণে তাদের বাংলাদেশী তকমা দিয়ে অন্যায়ভাবে ওপার বাংলায় পাঠানো হয়েছে। এই ছয়জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা, সোনালী খাতুন। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সামিরুল ইসলাম।

আরও পড়ুন: হাওড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নবান্নের উদ্দেশে পদযাত্রা

২৬ সেপ্টেম্বর হাইকোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে ছয়জনকে দেশে ফিরিয়ে আনার। তবে এখনও পর্যন্ত বিধান কার্যকর হয়নি। সামিরুল ইসলাম অভিযোগ করেন, “বাংলা বিরোধী কেন্দ্রীয় বিজেপি সরকার আদালতের নির্দেশ মানছে না। বাংলাদেশও তাদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনকে ভারতে পাঠানোর ব্যবস্থা করতে বলেছে।”

তিনি আরও বলেন, “এই অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে, এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের এই কাজের জবাব দেবে।”

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel