HomeScrollকলকাতায় আসছে ৬০টি নিউ জেনারেশন মেট্রো: অশ্বিনী বৈষ্ণব
Ashwini Vaishnaw

কলকাতায় আসছে ৬০টি নিউ জেনারেশন মেট্রো: অশ্বিনী বৈষ্ণব

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের আগে মেট্রোয় সফর অশ্বিনী বৈষ্ণবের

কলকাতা: রাজ্যে পালাবদলের পর প্রথমবার কলকাতায় (Kolkata) এসে নজর কাড়লেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। শনিবার দমদম বিমানবন্দরে (Dumdum Airport) নামার পর সরকারি কনভয়ের বদলে মেট্রোয় চড়ে নবান্নমুখী (Nabanna) হন তিনি। আর সেই সফরেই কলকাতার গণপরিবহণ ব্যবস্থার জন্য বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী।

অশ্বিনী বৈষ্ণব জানান, আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো আনার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, নতুন প্রজন্মের এই মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও আধুনিক হবে।

আরও পড়ুন: আর কয়েকঘন্টা, ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি ১০ জেলায়

এদিন সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে সরাসরি জয় হিন্দ মেট্রো স্টেশনে যান রেলমন্ত্রী। সেখানে মেট্রো কর্মী ও সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। যাত্রীরা মেট্রো পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলেও জানা গিয়েছে।

এরপর মেট্রোয় চড়ে নোয়াপাড়া পৌঁছন অশ্বিনী বৈষ্ণব। স্থানীয় মানুষের অসুবিধা এড়াতে তাঁর সরকারি গাড়ি রাখা হয়েছিল প্রমোদনগরে। নোয়াপাড়া স্টেশন থেকে অটোয় চেপে প্রমোদনগর যান তিনি। সেখান থেকে সীমিত নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম মেনেই নবান্নে পৌঁছন রেলমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News