Sunday, March 29, 2026
HomeScrollBJP-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ, কটাক্ষ অভিষেকের
Abhishek Banerjee

BJP-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ, কটাক্ষ অভিষেকের

বিজেপি-র অর্থনৈতিক নীতি ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ, তোপ অভিষেকের

নয়াদিল্লি: সংসদে জোরালো ভাষণে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণের পর আক্রমণ করার পর এবার সোশ্যাল মিডিয়াতেও একই সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কণ্ঠে। তাঁর বক্তব্য, বিজেপি যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে প্রচার চালায়, বাস্তবে সেই ইঞ্জিন চলছে ‘ট্রিপল ট্যাক্স’-এর জোরে। সংসদে জোরালো ভাষণের পর এক্স পোস্টেও BJP-কে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন,‘ডবল ইঞ্জিন নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু BJP-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ।’

সংসদে দাঁড়িয়ে অভিষেক অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকারের নীতি ও কর কাঠামোর কারণে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে। বুধবার বঞ্চনার অভিযোগে সরব হলেন অভিষেক। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, কেন্দ্র বার বার বলে ‘সবকা সাথ, সবকা বিকাশ’। কিন্তু পশ্চিমবঙ্গের প্রাপ্য ১ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা বকেয়া রয়ে গেছে। বঞ্চনার অভিযোগে লোকসভায় এভাবেই সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপির ডবল ইঞ্জিন সরকার স্লোগানকে কটাক্ষ করেন অভিষেক। অভিষেক তাঁর পোস্টে লেখেন, “ডবল ইঞ্জিন নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু BJP-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ।”তাঁর মতে, এই নীতির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ দ্বিগুণ-তিনগুণ বেড়েছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপি-র অর্থনৈতিক নীতি ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন:বেলডাঙা মামলা, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য

 অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে ডবল ইঞ্জিন নয়, বরং তিনগুণের বেশি ট্যাক্স এবং মূল্যবৃদ্ধি চলছে।অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি-র এই নীতিকে “জনবিরোধী” বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন যে এই “ট্রিপল ট্যাক্স”-এর ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সংসদে দেওয়া তাঁর বক্তব্যের ধারাবাহিকতাতেই এই সোশ্যাল মিডিয়া পোস্ট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot