Tuesday, March 31, 2026
HomeScrollকমছে বিক্রি, বড় ছাঁটাইয়ের পথে হ্যানিকেন
Heineken

কমছে বিক্রি, বড় ছাঁটাইয়ের পথে হ্যানিকেন

সবচেয়ে বেশি প্রভাব পড়বে ইউরোপের বাজারে

ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে বিয়ারের চাহিদা কমতে থাকায় বড় পদক্ষেপ নিল হ্যানিকেন (Heineken)। সংস্থাটি জানিয়েছে, মোট ৮৭ হাজার কর্মীর মধ্যে প্রায় ৫ থেকে ৬ হাজার কর্মীকে ধাপে ধাপে ছাঁটাই করা হবে। অর্থাৎ প্রায় ৭ শতাংশ কর্মী এই সিদ্ধান্তে প্রভাবিত হবেন। সবচেয়ে বেশি প্রভাব পড়বে ইউরোপের (Europe) বাজারে।

টেকেট (Tecate) ও আমস্টেল (Amstel)-সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের মালিক হ্যানিকেন জানিয়েছে, ২০২৫ সালে তাদের বিয়ার বিক্রি আগের বছরের তুলনায় ২.৪ শতাংশ কমেছে। যদিও বাজারের আশঙ্কার তুলনায় পতন কিছুটা কম। বিশেষজ্ঞদের মতে, করোনা-পরবর্তী সময়ে আমেরিকা ও ইউরোপে মদ্যপানের প্রবণতা কমা, দাম বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মধ্যে অ্যালকোহল এড়ানোর প্রবণতা—সব মিলিয়েই এই চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীবারে ভারত বনধ! কতক্ষণ ব্যাঙ্ক ধর্মঘট? ATM-এ টাকা পাবেন?

এই পরিস্থিতির মধ্যেই নেতৃত্বে বদলের ঘোষণা করেছে সংস্থা। বর্তমান সিইও ডলফ ভ্যান ডেন ব্রিঙ্ক মে মাসে পদ ছাড়বেন। নতুন সিইও খোঁজা এখন বোর্ডের প্রধান অগ্রাধিকার বলে জানানো হয়েছে।

খরচ কমাতে আগামী দু’বছরে ধাপে ধাপে কর্মী সংখ্যা কমানো হবে। তবে চলতি বছরে ২–৬ শতাংশ অপারেটিং মুনাফা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হ্যানিকেন। গত বছরে এই হার ছিল ৪.৪ শতাংশ, যা সংস্থার পূর্বাভাসের নিম্নসীমায় ছিল।

বিশ্লেষকদের মতে, সতর্ক পূর্বাভাস দিলেও পরিবর্তনের সময়ে স্থিতিশীল ফলাফল ধরে রাখতেই জোর দিচ্ছে সংস্থা। একইভাবে প্রতিদ্বন্দ্বী কার্লসবর্গও পশ্চিমি বাজারে চাহিদা দুর্বল থাকার ইঙ্গিত দিয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot