Sunday, July 5, 2026
HomeScrollশ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ
Amit Shah

শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ

ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দিনভর একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন থেকে শুরু করে নিউ টাউনের ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন, সব মিলিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই সফর ঘিরে তৎপরতা তুঙ্গে।

সূত্রের খবর, সোমবার দুপুর ৩টা ৫০ মিনিটে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে তিনি সরাসরি যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। শ্রদ্ধা নিবেদনের পর বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ নিউ টাউনের ইকো পার্কে পৌঁছে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও খবর : অন্নপূর্ণা যোজনার আবেদন গৃহীত না বাতিল? এবার অনলাইনে দেখুন স্টেটাস

এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কর্মসূচি শেষ করেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

ইকো পার্কে শ্যামাপ্রসাদের সুবিশাল মূর্তি স্থাপনের উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সম্প্রতি পূর্তমন্ত্রী অজয় পোদ্দার সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে ভিত্তিপ্রস্তরের স্থান পরিদর্শন করেন। নিরাপত্তা ও অনুষ্ঠান পরিচালনার যাবতীয় ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, শ্যামাপ্রসাদের জন্মভূমিতে তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে। একই দিনে বিজেপির রাজ্য দফতরেও একাধিক স্মরণসভা ও সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফলে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীকে ঘিরে সোমবার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পশ্চিমবঙ্গে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet