Friday, July 3, 2026
HomeScrollইকো পার্কে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মূর্তি, শাহের সফরের আগে সংগঠনে শৃঙ্খলায় জোর...
Amit Shah

ইকো পার্কে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মূর্তি, শাহের সফরের আগে সংগঠনে শৃঙ্খলায় জোর বিজেপির

৬ জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherjee 125TH Birth Anniversary) উপলক্ষে নিউটাউনের (Newtown) ইকো পার্কে (Ecopark) তাঁর ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদের জন্মদিনে পশ্চিমবঙ্গ সফরে এসে ওই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে বিজেপির সাংগঠনিক কর্মসূচিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

রাজ্যে সরকার গঠনের পর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সামনে রেখে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছিল বিজেপি। সেই ঘোষণারই অংশ হিসেবে ইকো পার্কে বিশালাকার মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ করবে রাজ্য সরকার।

রামনবমী অশান্তি মামলায় গ্রেফতারের তিন দিনের মধ্যেই জামিন সাকির আলির, শর্ত বেঁধে দিল এনআইএ আদালত – KolkataTV

দলীয় সূত্রে খবর, অমিত শাহের সফরকে ঘিরে মণ্ডল, জেলা ও রাজ্যস্তরের নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকেরও আয়োজন করা হয়েছে। সেখানে বিধায়ক, সাংসদ এবং শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। ক্ষমতায় আসার পর সংগঠনের কাজের ধরন, জনসংযোগ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়, এই সব বিষয়েই দিকনির্দেশ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এর পাশাপাশি নিচুতলার নেতা-কর্মীদের আচরণ ও জনসংযোগ নিয়েও কড়া নজরদারি শুরু হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। সংগঠনের ভাবমূর্তি বজায় রাখতে একাধিক অলিখিত নির্দেশও দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরকার পরিচালনার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা মজবুত করতেই এই বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির।

অন্যদিকে, শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণকে ঘিরে শিল্পীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। কলকাতার কুমোরটুলিসহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তাঁর মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet