Thursday, July 16, 2026
HomeScrollভোট-পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত মণ্ডল, সিউড়ি আদালতে খারিজ...
Anubrata Mondal

ভোট-পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত মণ্ডল, সিউড়ি আদালতে খারিজ হয়েছিল আবেদন

মামলার শুনানি শীঘ্রই হতে পারে বলে জানা গিয়েছে

কলকাতা: পরবর্তী হিংসার মামলায় গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বীরভূমের (Birbhum) তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সিউড়ি (Siuri) জেলা আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিনি হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। মামলার শুনানি শীঘ্রই হতে পারে বলে জানা গিয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বীরভূমের শান্তিনিকেতন এলাকায় সংঘটিত ভোট-পরবর্তী হিংসার ঘটনায় এই মামলা দায়ের হয়। ব্যবসায়ী শুভেন্দুবিকাশ মণ্ডল শান্তিনিকেতন থানায় অভিযোগ করেন, অনুব্রত মণ্ডল-সহ ১৩ জনের বিরুদ্ধে বোমা ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুঠ করা হয়। অভিযোগে দাবি করা হয়েছে, ওই ঘটনার পর প্রাণভয়ে তাঁকে ব্যবসা ছেড়ে এলাকা ছাড়তে হয়েছিল।

আরও পড়ুন: মিউটেশনের নামে বাড়তি টাকা আদায়! বিধাননগর পুরসভার কাছে হিসেব চাইল হাইকোর্ট

অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করে। এরপর অনুব্রত মণ্ডল সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। নিম্ন আদালতের সেই সিদ্ধান্তের পর এই মামলায় গ্রেপ্তারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

এই পরিস্থিতিতে আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। এখন হাই কোর্ট তাঁর আবেদন গ্রহণ করে অন্তর্বর্তী সুরক্ষা দেয় কি না, সেদিকেই নজর রয়েছে। মামলার শুনানির দিনক্ষণ শিগগিরই নির্ধারিত হতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot