HomeScrollআশিসের মৃত্যুতে নতুন প্রশ্ন, ‘ব্ল্যাকমেলের শিকার হয়েছিলেন কি?’ তদন্তের আশ্বাস শুভেন্দুর
Ashish Banerjee Death

আশিসের মৃত্যুতে নতুন প্রশ্ন, ‘ব্ল্যাকমেলের শিকার হয়েছিলেন কি?’ তদন্তের আশ্বাস শুভেন্দুর

প্রাক্তন মন্ত্রীর সুইসাইড নোট ও মোবাইল পরীক্ষা করা হবে, রাজনৈতিক চাপ বা ভয় দেখানোর অভিযোগও খতিয়ে দেখার কথা

ওয়েব ডেস্ক : প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashish Banerjee) অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, আশিসকে কেউ ভয় দেখিয়েছিলেন বা ব্ল্যাকমেল করেছিলেন কি না, তা তদন্ত করে দেখা দরকার।গোটা বিষয় নিয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, মৃত্যুর নেপথ্যে কোনও চাপ কাজ করেছিল কি না, তা এখনই উড়িয়ে দেওয়া যায় না। এমনকি বলেছেন, তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা তাঁকে ভয় দেখিয়ে থাকতে পারে।

শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, ভোটের পর আশিস অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি করার পাশাপাশি তাঁর তৈরি একটি কমিটি থেকেও ইস্তফা দিয়েছিলেন বলে জানান তিনি। এই অবস্থানের কারণে তৃণমূলের দুর্নীতির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী তাঁকে ভয় দেখিয়েছিল কি না, সেই সম্ভাবনাও তদন্তের আওতায় আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

রবিবার সকালে বাড়ির কাছের পার্টি অফিস থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন শুভেন্দু। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, আশিসের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর ছিল না এবং পুলিশ তাঁকে কখনও থানায় ডেকেছিল বলেও জানা যায়নি বলে দাবি করেন তিনি।

এদিকে, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ-র দুর্নীতি সংক্রান্ত অভিযোগে আশিসের নাম উঠেছিল । সেই অভিযোগের জেরে তিনি মানসিক চাপে ছিলেন কি না, সেটিও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বলে রাখা দরকার, সুইসাইড নোটে আশিস লেখেন, তাঁকে ‘ম্যালাইন’ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News