Wednesday, August 12, 2026
HomeBig newsজমি মামলায় অতীন ঘোষকে এখনই গ্রেফতার নয়, ১৪ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ বাড়াল...
Atin Ghosh

জমি মামলায় অতীন ঘোষকে এখনই গ্রেফতার নয়, ১৪ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ বাড়াল হাইকোর্ট

১০ অগস্ট মামলার পরবর্তী শুনানি। ততদিন অতীন ঘোষ ও তাঁর মেয়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ আদালতের।

ওয়েব ডেস্ক : জমি সংক্রান্ত মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh) এবং তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষকে আপাতত বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, আগামী ১৪ অগস্ট পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। একই সঙ্গে আদালত জানিয়েছে, আগামী ১০ অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত তদন্ত চললেও অতীন ঘোষ ও তাঁর মেয়ের বিরুদ্ধে গ্রেফতার-সহ কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে অতীন ঘোষের (Atin Ghosh) বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্তের স্বার্থে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ক। তাঁর হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।

আরও খবর : প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট ছাড়া মিলবে না ‘যুবশক্তি’ ভাতা!

এর আগের শুনানিতেও হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছিল, মামলা বিচারাধীন থাকা পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার করা যাবে না। সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের উদ্দেশে মন্তব্য করেছিলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাই মামলাকারীকে গ্রেফতার না করার নির্দেশ দেন তিনি।

বিচারপতির ওই মন্তব্যের জবাবে রাজ্যের আইনজীবী জানান, পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ পদক্ষেপ করে। তবে কোনও মামলা বিচারাধীন থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। আদালতকে রাজ্যের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই বিষয়ে পুলিশকে পুনরায় প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে এবং বিচারাধীন অবস্থায় কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor