HomeBig newsমধ্যরাতে কেন্দ্রের সঙ্গে বৈঠক ‘ককরোচ’ নেতৃত্বের, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস
NEET Protest

মধ্যরাতে কেন্দ্রের সঙ্গে বৈঠক ‘ককরোচ’ নেতৃত্বের, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস

আটক পড়ুয়াদের মুক্তির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে কেন্দ্র

নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলা আন্দোলনের আবহে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে মধ্যরাতে বৈঠকে বসল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্ব। বৈঠক শেষে সংগঠনের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং আটক পড়ুয়াদের মুক্তির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে কেন্দ্র।

সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে CJP-র তরফে অভিযোগ করা হয়েছিল, আন্দোলনের সময় পুলিশের তরফে কড়া পদক্ষেপ না নেওয়ার যে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল, তা মানা হয়নি। বিহার, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বহু ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারির ঘটনাও ঘটেছে বলে দাবি করে সংগঠন।

এর কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে সরকারি প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। CJP-র মুখপাত্র সৌরভ দাস জানান, বিহার ও অসম সরকারের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তির প্রতিলিপি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই দুই রাজ্যে নিট আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: গোপন চেম্বারে লুকোনো গাঁজা! পুরুলিয়ায় ট্রাক আটকাতেই ফাঁস মাদকচক্র, ধৃত ৭

সংগঠনের বক্তব্য, কেন্দ্র আশ্বাস দিয়েছে যে এনডিএ-শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা হবে। পাশাপাশি ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়েও ইতিবাচক বার্তা মিলেছে বলে দাবি CJP-র।

তবে পশ্চিমবঙ্গে পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। গত শুক্রবার কলকাতায় নিট আন্দোলনের মিছিলে সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও প্রত্যাহার করা হবে কি না, তা নিয়ে এখনও সরকারি স্তরে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে কেন্দ্রের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর আন্দোলনকারী এবং রাজনৈতিক মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News