Tuesday, March 31, 2026
HomeScrollসোনার দামে বড় পতন, সাড়ে ১৩ হাজার টাকা কমলো রুপো
Gold Price Today

সোনার দামে বড় পতন, সাড়ে ১৩ হাজার টাকা কমলো রুপো

বৃহস্পতিবার সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে

কলকাতা: নতুন বছরের শুরু থেকেই নাগাড়ে চড়ছিল সোনা ও রুপোর দাম (Gold and Silver Price Hike)। চলতি সপ্তাহের প্রথম তিন দিনেও টানা ঊর্ধ্বগতিতে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। মাঘ-ফাল্গুনের বিয়ের মরশুমের আগে সেই দাম বাড়ায় চিন্তায় পড়েছিলেন মধ্যবিত্ত ক্রেতারা। তবে বৃহস্পতিবার হঠাৎই বড় পতন দেখা গেল মূল্যবান দুই ধাতুর দামে।

বৃহস্পতিবার কলকাতার বাজারে ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ৩ হাজার ৬০০ টাকা। একইসঙ্গে ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ৩ হাজার ৪৫০ টাকা। আরও বড় স্বস্তি রুপোর বাজারে—প্রতি কেজি রুপোর দাম একধাক্কায় কমেছে ১৩ হাজার ৫৫০ টাকা।

আরও পড়ুন: বইমেলার উদ্বোধন করলেন মমতা

কলকাতার বাজারে সোনার দর

  • ২৪ ক্যারাট পাকা সোনা (বার): ১ লক্ষ ৫১ হাজার ৭৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

  • ২৪ ক্যারাট পাকা সোনা (খুচরো): ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

  • ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনা: ১ লক্ষ ৪৪ হাজার ৯৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

  • রুপো (খুচরো): ৩ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা (প্রতি কেজি)

তবে বাজারে গিয়ে এই দরে সোনা কেনা সম্ভব নয়। কারণ ঘোষিত দামের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি। বিপণি ভেদে এই মজুরির পরিমাণ আলাদা হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।দাম কমায় বিয়ের মরশুমের আগে ফের সোনার বাজারে ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot