Friday, June 12, 2026
HomeScroll‘বিমানদা সামনে আসুন’, ফিরহাদের খালি চেয়ার এগিয়ে দিলেন মমতা
Mamata Banerjee

‘বিমানদা সামনে আসুন’, ফিরহাদের খালি চেয়ার এগিয়ে দিলেন মমতা

সৌজন্যের অনন্য নজির লোকভবনে

ওয়েব ডেস্ক: রাজনীতিতে তাঁরা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। কিন্তু আরও একবার ব্যক্তিগত সৌজন্য ও শ্রদ্ধার ক্ষেত্রে সেই দূরত্ব মুছে গেল। বৃহস্পতিবার লোকভবনে নতুন রাজ্যপাল আর এন রবির (RN Ravi) শপথ অনুষ্ঠানে প্রবীণ সিপিআইএম (CPIM) নেতা বিমান বসুর (Biman Basu) প্রতি বিশেষ সম্মান জানাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

অনুষ্ঠানস্থলে তৃতীয় সারিতে বসে ছিলেন বিমান বসু। তা নজরে পড়তেই নিজে এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিমানদা, পিছনে কেন? সামনে আসুন।” শুধু ডাকাই নয়, নিজে হাতে চেয়ার এগিয়ে দিয়ে তাঁকে সামনে এনে বসান মমতা। মুখ্যমন্ত্রীর পাশেই ছিল কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের আসন। ফিরহাদ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বিশেষ প্রয়োজনে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তাঁর খালি আসনেই বিমান বসুকে বসতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ইসিএল সার্ভে অফিসারকে মারধরের অভিযোগ

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ লোকভবনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবিকে শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুর প্রাক্তন এই রাজ্যপাল হিন্দিতে শপথ নেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং প্রশাসনের শীর্ষকর্তারা। তবে অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নজর কেড়েছে। বিজেপির তরফে উপস্থিত ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিকবার জনসমক্ষে বিমান বসুর প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেবল জায়গা করে দেওয়াই নয়, প্রবীণ বাম নেতার শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি।
প্রসঙ্গত, সিভি আনন্দ বোসের ইস্তফার পর পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর এন রবিকে। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছিলেন তিনি। বিভিন্ন বিল নিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে তাঁর টানাপোড়েনও প্রকাশ্যে এসেছিল। এবার আনন্দ বোসের উত্তরসূরি হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে দায়িত্ব নিলেন রবি।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d