Wednesday, August 12, 2026
HomeScrollওবিসি সংরক্ষণ মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, রাজ্যকে হলফনামার নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court

ওবিসি সংরক্ষণ মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, রাজ্যকে হলফনামার নির্দেশ হাইকোর্টের

ছয় সপ্তাহ পর ফের আদালতে শুনানি

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করলেও, মূল মামলাটি এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন থাকায় তার শুনানি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে।

শুনানিতে মামলাকারীদের এক পক্ষের আইনজীবী কিশোর দত্ত আদালতে দাবি করেন, রাজনৈতিক পালাবদলের কারণে আগের সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করতে পারে না নতুন সরকার । তাঁর বক্তব্য, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনেই আগের সরকার নতুন করে ওবিসি তালিকা তৈরি করেছিল। সেই তালিকার ভিত্তিতেই বহু মানুষ চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা পেয়েছেন। এখন সেই সংরক্ষণ বাতিল হলে বহু প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও খবর : তৃণমূলের তহবিল মামলায় এবার ইডির তলব শুভাশিস চক্রবর্তীকে

আইনজীবীর বক্তব্যের পর বিচারপতি রাজা শেখর মান্থা জানান,এই বিষয়ে বিস্তারিত হলফনামা জমা না পড়া পর্যন্ত আদালতের পক্ষে এই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। সমস্ত তথ্য ও সরকারি অবস্থান লিখিতভাবে জানানো প্রয়োজন বলেও পর্যবেক্ষণ করেন তিনি।

অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে সময় চান। তিনি জানান, মামলার বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানার জন্য কিছুটা সময় প্রয়োজন। এরপর আদালত মামলার উভয় পক্ষকে ছয় সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই সময়সীমা শেষ হওয়ার পর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor