Wednesday, August 12, 2026
HomeScrollতৃণমূলের তহবিল মামলায় এবার ইডির তলব শুভাশিস চক্রবর্তীকে
Subhasish Chakraborty

তৃণমূলের তহবিল মামলায় এবার ইডির তলব শুভাশিস চক্রবর্তীকে

প্রয়োজনীয় নথিপত্রও সঙ্গে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের তহবিল সংক্রান্ত তদন্তে নয়া পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। কালীঘাট তৃণমূল শিবিরের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে (Subhasish Chakraborty) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও সঙ্গে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সই করার ক্ষমতা বা ‘সাইনিং অথরিটি’ রয়েছে শুভাশিস চক্রবর্তীর হাতে। সূত্রের খবর, শুভাশিসবাবু ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন। ইডি তলবে হাজিরা দেবেন কি না, তা নিয়ে দলের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

সম্প্রতি তৃণমূলের তহবিল ও দলের প্রতীক নিয়ে কলকাতা হাইকোর্টে চলা মামলার শুনানিতে বিপুল অঙ্কের আর্থিক গরমিলের বিষয়টি সামনে আসে। আদালতে জমা পড়া নথিতে প্রায় ১৬৪ কোটি টাকার অসঙ্গতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের পরিধি বাড়িয়েছে ইডি। তবে শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, তদন্তকারী সংস্থার সমন পাওয়ার পর তিনি দলের আইনজীবী ও নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, তৃণমূলের অন্দরে বিভাজনের পর দলের তহবিল ও সাংগঠনিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আইনি লড়াই শুরু হয়েছে। এর আগে দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। তিনি দল ছাড়ার পর পরে শুভাশিস চক্রবর্তী (Subhasish Chakraborty) সেই দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনিই দলের সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির অনুমোদিত স্বাক্ষরকারী।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor