HomeScrollফোর্ট উইলিয়ামে কর্মরত এক কর্নেলকে গ্রেফতার করল সিবিআই, ঘুষ নেওয়ার অভিযোগ
Fort William

ফোর্ট উইলিয়ামে কর্মরত এক কর্নেলকে গ্রেফতার করল সিবিআই, ঘুষ নেওয়ার অভিযোগ

সেনাবাহিনীর অন্দরে এমন হাইপ্রোফাইল অফিসারের গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য

কলকাতা: ফোর্ট উইলিয়ামে (Fort William) কর্মরত ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেলকে গ্রেফতার (CBI Arrests Army Colonel) করল সিবিআই (CBI)। ৫০ লক্ষ টাকা ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। ধৃত হিমাংশু বালি কর্নেল পদমর্যাদার অফিসার। তিনি ইস্টার্ন কমান্ডের আর্মি অর্ডন্যান্স কোরে কর্মরত ছিলেন।সেনা টেন্ডার পাইয়ে দেওয়া এবং বিল পাশ করানোর নামে প্রায় ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে হাতেনাতে পাকড়াও করেছে সিবিআই। সেনাবাহিনীর অন্দরে এমন হাইপ্রোফাইল অফিসারের গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সিবিআই সূত্রে খবর, কানপুরের একটি বেসরকারি ডিফেন্স সাপ্লাইয়ার সংস্থা ‘মেসার্স ইস্টার্ন গ্লোবাল লিমিটেড’-কে অন্যায্যভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্নেল হিমাংশু বালির বিরুদ্ধে।অভিযোগ, মোটা টাকার বিনিময়ে তিনি ওই সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া, নিম্নমানের সামগ্রীর নমুনাকে পাশ করিয়ে দেওয়া এবং ভুয়ো বা বাড়িয়ে দেওয়া বিল অনায়াসে ক্লিয়ার করে দিতেন।১৮ মে ঘুষ মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল সিবিআই। অভিযোগ, ফোর্ট উইলিয়ামের কোনও কাজে ঘুষের বিনিময়ে দরপত্র পাইয়ে দিতেন হিমাংশু।কানপুরের অক্ষত অগ্রবাল এবং তাঁর সংস্থা ‘ইস্টার্ন গ্লোবাল লিমিটেডের’ বিরুদ্ধেও মামলা দায়ের করেছে সিবিআই।

আরও পড়ুন: আজ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বিকেলের পর ভিজতে পারে কলকাতাও

এফআইআর অনুযায়ী, ‘‘অক্ষত এবং তাঁর বাবা ময়াঙ্ক বেআইনি ভাবে তাঁদের সংস্থার জন্য সুবিধা আদায় করতে নিয়মিত হিমাংশুর সঙ্গে যোগাযোগ রাখতেন।কলকাতার ইস্টার্ন কমান্ড অক্ষতের সংস্থাকে বেশ কিছু দরপত্রে ছাড় দেওয়া হয়েছিল। সেই দরপত্র পেতে হিমাংশু এবং অন্য কয়েক জনকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। গোপন সূত্রে খবর পেয়ে নড়েচড়ে বসে CBI। কর্নেলের বিরুদ্ধে FIR দায়ের করে সিবিআই।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে CBI। একাধিক সূত্রের খবর, Prevention of Corruption Act-এ হিমাংশুকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই অভিযুক্ত কর্নেলকে আরও জেরা করা হতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News