Thursday, February 26, 2026
HomeBig newsনারীদের সুস্থতায় বড় পদক্ষেপ কেন্দ্রের, জরায়ুর ক্যানসার রুখতে আসছে টিকা
Cervical cancer

নারীদের সুস্থতায় বড় পদক্ষেপ কেন্দ্রের, জরায়ুর ক্যানসার রুখতে আসছে টিকা

কোন বয়স থেকে এই টিকা নেওয়া যাবে? কারা নিতে পারবে?

ওয়েবডেস্ক- ক্যানসার (Cancer)  মানেই ভয়। মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই স্তন ক্যানসার ও জরায়ুর ক্যানসারের (Cervical cancer) কথা বেশি শোনা যায়। এবার মহিলাদের সুস্থতায় জরায়ু ক্যানসার রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আসছে টিকা বা ভ্যাকসিন (vaccine) 

১৪ বছর বয়সী কিশোরীদের (14-year-old girl) জন্য দেশজুড়ে চালু হতে চলেছে। তবে শুরু কম বয়স থেকে হলেও নিতে পারবে ৪৫ বছর বয়সী নারীরাও। প্যাপিলাস ভাইরাস বা HPV টিকাকরণের কর্মসূচি (HPV Vaccine)।

সরকারের সূত্রের খবর অনুযায়ী, এই বিশেষ টিকাকরণ অভিযানে ব্যবহার সিঙ্গেল ডোজ Gardasil একটি quadrivalent HPV ভ্যাকসিন। এই টিকা মূলত এইচপিভি ভাইরাসের ১৬, ১৮ নম্বর স্ট্রেন থেকে সুরক্ষা দেয়, যেগুলি জরায়ুমুখ ক্যানসারের প্রধান লক্ষণ। এছাড়াও রক্ষা করবে ৬ ও ১১ নম্বর স্ট্রেনকে। যা জেনিটাল ওয়ার্টসের জন্য দায়ী (HPV Vaccine)।

তবে বিশ্ব এবং ভারতের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, নির্দিষ্ট বয়সের মহিলাদের এই ভ্যাকসিন দেওয়া হলে তারা সুরক্ষা পাবে। সেই কারণে ১৪ বছর এই বয়সটিকে বেছে নেওয়া হয়েছে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ১৪ বছর বয়সের মেয়েদের এই টিকা দিলে সুরক্ষা মিলবে সবচেয়ে বেশি। এছাড়াও দেশের প্রতি বছর ৮০ হাজার নতুন জরায়ু মুখ ক্যানসার রোগী ধরা পড়ে। এর মধ্যে মৃত্যু হয় ৪২ হাজারের বেশি মহিলার।

আরও পড়ুন-  শুধু মহিলা নয়, ৪০ পেরোলে হরমোনাল চেঞ্জ হয় পুরুষদেরও! সতর্ক থাকুন এই উপায়ে

চিকিৎসকরা বলছেন, প্রায় সব ক্ষেত্রেই দীর্ঘদিনের HPV সংক্রমণের জন্যই জরায়ু ক্যানসার হয়ে থাকে। এই টিকাকরণ কর্মসূচি স্বেচ্ছাসেবী ও সম্পূর্ণ বিনামূল্যে করা হবে জানা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে এই HPV হল একটি অত্যন্ত সাধারণ ভাইরাস। যা মূলত ত্বক থেকে ত্বকের সংস্পর্শ বা যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এটি জরায়ু মুখ ক্যানসার, যোনি ক্যানসার, মলদ্বার ক্যানসার, গলা বা মুখগহবরের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তবে এই টিকা গ্রহণ করলে জরায়ু মুখের ক্যানসারের সংখ্যা শূন্যে নেমে আসবে।
তবে এটি শুধু ক্যানসার নয়, জননাঙ্গের আঁচিল বা সংক্রমণ থেকেও রক্ষা দেয়। ৪৫ বছর বয়সী মহিলারাও চিকিৎসকের পরামর্শে এই টিকা নিতে পারেন। তবে কিশোরী বয়সে নেওয়া সব থেকে বেশি কার্যকর হবে। একই সঙ্গে এটি মাসিকের সঙ্গে টিকা নিলে পরে কোন সমস্যা দেখা দেবে না। পাশাপাশি এই টিকা নিলে পরে ভবিষ্যতে ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা পাওয়া যাবে।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker