Friday, March 27, 2026
HomeScrollদুর্যোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বেসরকারি সংস্থাগুলিকে ওয়ার্ক ফর্মের অনুরোধ
Mamata Banerjee

দুর্যোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বেসরকারি সংস্থাগুলিকে ওয়ার্ক ফর্মের অনুরোধ

দুর্গাপুজোর আগেই দুর্যোগে তিলোত্তমা, জরুরি কাজ ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ মমতার

ওয়েবডেস্ক-  দুর্গাপুজোর (Durga Pujo) আগেই বড়সড় দুর্যোগের কবলে গোটা তিলোত্তমা ( Kolkata )। প্রথমার রাতে কলকাতায় (Kolkata Heavy Rain) মুষুলধারে একনাগাড়ে বৃষ্টিতে জলবন্দি গোটা শহর। রাজ্যের পরিকাঠামো একদম বিপর্যস্ত। পুরোদমে কাজ করছে পুরসভা (Corporation)। কন্ট্রোল রুম (Control Room)  থেকে নজরদারি চালাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

দুর্গাপুজোর মুখে প্রাকৃতিক দুর্যোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রাজ্যের এই দুর্যোগ পরিস্থিতি নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষের কথা বিবেচনা করে বেসরকারি সংস্থাগুলিকে দুদিন ওয়ার্ক ফর্ম করানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা বিচার করে রাজ্যের স্কুলগুলিতে আগাম পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছেন তিনি। খুব জরুরি কাজ না থাকলে রাজ্যবাসীকের রাস্তায় না বের হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-  প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ

এদিকে গতকাল রাত থেকে প্রায় টানা পাঁচঘণ্টা ধরে একটানা মেঘভাঙা বৃষ্টিতে (Cloud Brust)  বিপর্যস্ত কলকাতা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে ৯ জনের মৃত্যু হয়েছে। গোটা শহর জলবন্দি। কোথাও রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, আবার কোথাও ভাসছে গাড়ি। গাড়িগুলির শুধু উপরের দিকগুলো দেখা যাচ্ছে। সাধারণ মানুষের বাড়ির মধ্যে জল ঢুকে বিপত্তি। হাসপাতালগুলির মধ্যেই জল ঢুকে গিয়ে, চিকিৎসা পরিষেবা ব্যাহত। প্রবল ভোগান্তিতে আমজনতা। রাস্তায় বাস নেই, মেট্রো পরিষেবা অচল। দমদম থেকে ট্রেন চললেও তা অত্যন্ত ধীর গতিতে। বাতিল বহু ট্রেন। ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। এক দমবন্ধ কর পরিস্থিতির মুখে তিলোত্তমা।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto