Saturday, July 18, 2026
HomeScroll‘দম থাকলে ব্রিগেডে আসুন’, ২১ জুলাইকে ঘিরে কালীঘাট-তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari

‘দম থাকলে ব্রিগেডে আসুন’, ২১ জুলাইকে ঘিরে কালীঘাট-তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কালীঘাট-তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ২১ জুলাইয়ের (21 July) শহিদ দিবসকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। তারই মধ্যে কালীঘাট-তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার এক প্রশাসনিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘দম থাকলে ব্রিগেডে সভা করুন। আবেদন করে রাস্তায় গিয়ে মাপজোক করলেই সভা করা যায় না।’’

সম্প্রতি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচি পালনের জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে কালীঘাট-তৃণমূলের একাংশ। সেই আবেদনের পর রবিবার কয়েকজন নেতা-নেত্রীকে সভাস্থল পরিদর্শন এবং মাপজোক করতে দেখা যায়। এই ঘটনাকেই নিশানা করে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন। তাঁর দাবি, প্রশাসনের অনুমতি ছাড়া কোনও সংগঠন বা রাজনৈতিক দল নিজের ইচ্ছামতো রাস্তায় নেমে কর্মসূচির প্রস্তুতি নিতে পারে না।

আরও পড়ুন: বিধানসভায় পাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, বদল হল সংরক্ষণের নিয়ম

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আপনাদের তো দাবি লক্ষ লক্ষ সমর্থক রয়েছে। তা হলে ব্রিগেড ময়দানে সভা করুন। দম থাকলে লড়ুন। দেখা যাক, কত মানুষ আসেন।’’

এদিকে, কালীঘাট-তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, সভার প্রস্তুতির নামে রাস্তায় মাপজোক করার সময় যান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর স্মৃতিতে প্রতি বছর শহিদ দিবস পালন করা হয়। দীর্ঘদিন ধরেই এই কর্মসূচি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশ হিসেবে পরিচিত। তবে এবার তৃণমূলের অন্দরের রাজনৈতিক টানাপোড়েনের আবহে ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot