Tuesday, July 21, 2026
HomeScrollপাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, কী কী বদল আনা হল?

পাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, কী কী বদল আনা হল?

নতুন কাঠামো আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

[h_news]

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে ওবিসি (OBC) সংরক্ষণ নীতিতে বড় পরিবর্তনের পথে এগিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। সোমবার বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে ওবিসি সংক্রান্ত দুটি সংশোধনী বিল। এর ফলে তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া ওবিসি ‘বি’ শ্রেণির তালিকা কার্যত বাতিল করে নতুন কাঠামো আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ (Gaurishankar Ghosh) বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০২৬’ এবং ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত) (সরকারি চাকরি ও পদে সংরক্ষণ) (সংশোধনী) বিল, ২০২৬’ পেশ করেন। পরে ধ্বনিভোটে দুটি বিলই অনুমোদন পায়।নতুন সংশোধনী অনুযায়ী, ওবিসি ‘এ’ ক্যাটাগরির আওতায় থাকা ৬৫টি সম্প্রদায়ের তালিকায় কোনও পরিবর্তন করা হয়নি। তবে তৃণমূল সরকারের সময় অন্তর্ভুক্ত ওবিসি ‘বি’ ক্যাটাগরির ৭৮টি সম্প্রদায়ের তালিকা সংশোধন করা হয়েছে। সংশ্লিষ্ট শিডিউল-ওয়ান বাদ দেওয়ার প্রস্তাবও বিলে রাখা হয়েছে।

আরও খবর : আজ থেকেই কি জোরদার বর্ষার পালা? কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে ধসের আশঙ্কা

সরকার জানিয়েছে, এবার থেকে ওবিসি-র (OBC) সংজ্ঞা নির্ধারিত হবে West Bengal Commission for Backward Classes Act, 1993-এর ভিত্তিতে। একই সঙ্গে সংরক্ষণের হার নির্ধারণ করবে রাজ্য সরকার। তবে তা করতে হবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশের ভিত্তিতে। প্রয়োজনে সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সংরক্ষণের শতাংশ পরিবর্তন করা যাবে। তবে এসসি, এসটি ও ওবিসি মিলিয়ে মোট সংরক্ষণের হার ৫০ শতাংশের বেশি হবে না। সংশোধনীতে আরও বলা হয়েছে, সামাজিক ও শিক্ষাগত অবস্থার ভিত্তিতে ওবিসিদের বিভিন্ন উপ-শ্রেণিতে ভাগ করা যাবে। প্রতিটি শ্রেণির জন্য পৃথক সংরক্ষণের হারও নির্ধারণ করা সম্ভব হবে।

অন্যদিকে, অনগ্রসর শ্রেণি কমিশনের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে কমিশনে একজন চেয়ারম্যান, তিনজন সদস্য এবং একজন সদস্য-সচিব থাকবেন। সদস্য-সচিব হিসেবে এমন একজন আধিকারিককে নিয়োগ করা হবে, যিনি অন্তত তিন বছর অতিরিক্ত সচিব পদে কাজ করেছেন। এছাড়াও কোনও সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার আগে সেই বিষয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে যুক্তিসহ সুপারিশ রাজ্য সরকারকে জানাতে হবে কমিশনকে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot