Wednesday, July 15, 2026
HomeScrollবিধানসভায় পাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, বদল হল সংরক্ষণের নিয়ম
OBC Amendment Bill

বিধানসভায় পাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, বদল হল সংরক্ষণের নিয়ম

পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে রাজ্য সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে রাজ্য সরকার (West Bengal OBC Bill)। বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে ওবিসি সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল (OBC Amendment Bill)। নতুন আইনের মাধ্যমে ওবিসি তালিকা, কমিশনের ভূমিকা এবং সংরক্ষণের কাঠামোয় একাধিক পরিবর্তন আনা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০২৬ এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত) সরকারি চাকরিতে সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০২৬- এই দুই বিলই বিধানসভায় অনুমোদন পেয়েছে। সংশোধনী অনুযায়ী, ওবিসি ‘এ’ শ্রেণির অন্তর্ভুক্ত ৬৫টি সম্প্রদায়ের তালিকায় কোনও পরিবর্তন হয়নি। তবে ওবিসি ‘বি’ শ্রেণির ৭৮টি সম্প্রদায়-সংবলিত পুরনো তালিকা বাতিল করে নতুন কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ আগুন হলদিয়া পেট্রোকেমিক্যালে, বন্ধ ট্রেন চলাচল! ঝলসে গেলেন ৩৫জন

নতুন আইনে স্পষ্ট করা হয়েছে, কোন সম্প্রদায় ওবিসি হিসেবে স্বীকৃতি পাবে, তা নির্ধারণ করবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন। কমিশনের সুপারিশের ভিত্তিতেই রাজ্য সরকার সংরক্ষণের হার নির্ধারণ বা প্রয়োজন হলে পরিবর্তন করতে পারবে। তবে মোট সংরক্ষণের পরিমাণ ৫০ শতাংশের বেশি হবে না।

এছাড়া কমিশনের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। চেয়ারম্যানের পাশাপাশি তিনজন সদস্য এবং একজন সদস্য-সচিব থাকবেন। সদস্য-সচিব হিসেবে রাজ্য সরকারের অতিরিক্ত সচিব পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন আধিকারিককে নিয়োগের বিধান রাখা হয়েছে।

সরকারের দাবি, নতুন সংশোধনের ফলে ওবিসি সংরক্ষণ ব্যবস্থা আরও স্বচ্ছ ও আইনসম্মত হবে। পাশাপাশি কোন সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া হবে, সেই প্রক্রিয়াতেও কমিশনের ভূমিকা আরও স্পষ্ট ও শক্তিশালী করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot