HomeBig newsইন্ডিয়া জোটের বৈঠকের মাঝে দল ছাড়তে পারেন তৃণমূলের একাধিক সাংসদ?
TMC

ইন্ডিয়া জোটের বৈঠকের মাঝে দল ছাড়তে পারেন তৃণমূলের একাধিক সাংসদ?

রাজ্যসভাতেও তৃণমূলের ভাঙনের সম্ভাবনা রয়েছে

ওয়েব ডেস্ক : সোমবার ইন্ডিয়া জোটের (India Alliance) বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে বিরোধীদের এই বৈঠকের মাঝে ফের ধাক্কা খেতে চলেছে তৃণমূল (TMC)। দল ছাড়তে পারেন একাধিক সাংসদ!

জানা যাচ্ছে, ৮ জুন ইন্ডিয়া জোটের (India Alliance) এই বৈঠক হবে। আর সেদিনই দিল্লিতে উপস্থিত হওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সূত্রের খবর, শনিবার তৃণমূলের এক সাংসদের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী। এর পর রবিবার আরও প্রায় ২০ জন সঙ্গে বৈঠক হতে পারে। আর সব ঠিক থাকলে সোমবার তাঁরা অধ্যক্ষের কাছে তাঁদের স্বাক্ষরিত চিঠি জমা দিতে পারেন। সেখানে নতুন দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম ঘোষণা করা হতে পারে। তবে এই বিষয়টি জানেন না বলেই জানিয়েছেন কাকলি।

আরও খবর : আয়ের ভুল হিসাব, ১৫.১৫ লক্ষ কোটির গরমিল! প্রশ্নের মুখে এই সংস্থা

এদিকে রাজ্যসভাতেও তৃণমূলের ভাঙনের সম্ভাবনা রয়েছে। কারণ সম্প্রতি সুখেন্দু শেখর রায় বলেছিলেন, তিনি মানসিকভাবে দলে নেই। তবে শারীরিকভাবে আছেন বলে জানিয়েছেন। আমার সামনে এখন তিনটি বিকল্প রয়েছে। তা হল যেভাবে আছি সেভাবেই থাকা, দল ছেড়ে দেওয়া অথবা রাজনীতি থেকে অবসর নেওয়া। আর এ নিয়ে ঠিক সময় সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন তিনি।

এদিকে রাজ্যসভার বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘নিজের দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পূর্ণ অধিকার আপনার আছে। সেই অবস্থানকে সম্মান জানাতে হলে সাংসদ বা বিধায়ক পদ থেকেও সরে দাঁড়ানো উচিত। আপনি দলের প্রতীক, নেতৃত্ব ও ব্যানারে ভোটে লড়েছিলেন।’ এদিকে মহুয়া মৈত্র বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলবে তৃণমূল (TMC)। যাঁরা দলবিরোধী অবস্থান নেবে তাঁদের জবাব দেবে সাধারণ মানুষ। ফলে আগামী ৮ জন ইন্ডিয়া জোটের বৈঠকের পাশাপাশি নজরে থাকবে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎও।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News