Thursday, February 26, 2026
HomeScrollমাঝরাতে হ্যাক ‘সরাসরি মুখ্যমন্ত্রী’! ৪৭ জনকে পাঠানো হল 'বিশেষ বার্তা'
Mamata Banerjee

মাঝরাতে হ্যাক ‘সরাসরি মুখ্যমন্ত্রী’! ৪৭ জনকে পাঠানো হল ‘বিশেষ বার্তা’

তদন্তে সাইবার পুলিশ

কলকাতা: নাগরিকদের অভিযোগ সরাসরি শোনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চালু করেছিলেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ (Sorasori Mukhyomantri) পরিষেবা। সেই নামেই খোলা হয়েছিল একটি অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram Account)। অভিযোগ, এবার হ্যাকারদের নিশানায় পড়েছে সেই অ্যাকাউন্টই। মঙ্গলবার অ্যাকাউন্ট পরিচালনাকারী সংস্থার তরফে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। রাত ২টো ৬ মিনিট থেকে ২টো ১৯ মিনিটের মধ্যে একাধিক অননুমোদিত ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়। এরপর সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় মেসেজ পাঠানো হয়। সব মিলিয়ে মোট ৪৭টি অনুমোদনহীন মেসেজ পাঠানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে দুটি স্টোরিও আপলোড করা হয়।

আরও পড়ুন: ‘বন্দেমাতরম মামলা’ দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

তদন্তে আরও জানা গিয়েছে, হ্যাকাররা ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ ও ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’-এর মতো গুরুত্বপূর্ণ হ্যান্ডেলেও মেসেজ পাঠিয়েছে। অভিযোগকারী সংস্থা জানিয়েছে, অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কড়া নিয়ম ছিল, শুধুমাত্র একটি সরকারি মোবাইল ফোন, নির্দিষ্ট একটি ল্যাপটপ এবং একটি অফিস ডেস্কটপ থেকে লগ-ইন করা যেত। হ্যাকের খবর সামনে আসতেই দ্রুত পাসওয়ার্ড বদলানো হয় এবং সমস্ত ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট ও টাইম স্ট্যাম্প সংরক্ষণ করা হয়েছে। ডিজিটাল প্রমাণের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে সাইবার পুলিশ।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker