Sunday, February 8, 2026
HomeBig newsআই প্যাক আবহে আজ কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন!
ED Director Rahul Navin

আই প্যাক আবহে আজ কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন!

সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন

ওয়েবডেস্ক- আই প্যাক (I PAC ) কাণ্ডের আবহে আজ কলকাতায় পা রাখতে চলেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন (ED Director Rahul Navin)। তিনদিনের সফরে আসছেন তিনি। , এই সময় সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাহুল নবীন বলে সূত্রে খবর।

রাহুল নবীনের কলকাতায় আসা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে আই প্যাক-এর দফতরের ইডির অভিযানকে ঘিরে উত্তপ্ত হয় রাজ্য রাজ্যনীতি। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই রাজ্যে আসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন।

রাহুল নবীনের এই সফর আই প্যাক মামলার অগ্রগতি, তদন্তের বর্তমান অবস্থা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারেন বলেই মনে করা হচ্ছে। যদিও তাঁর এই সফরের সরকারি কোনও কারণ প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুন- রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি একটি কয়লা পাচার মামলার অভিযোগের সূত্রে দিল্লির ইডি ইউনিটের কর্তা রাজনৈতিক পরামর্শদাতা আই –প্যাক-এর ডিরেক্টর প্রতীক জৈন ও আরও কয়েকজনের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালান। এই তল্লাশি অভিযান নিয়ে সুপ্রিম কোর্ট শুনানিতে ইডি দাবি করেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার কার্যালয়ের কর্মকর্তা ‘এই তল্লাশি অভিযানে বাধ দিয়েছেন’ সেই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমান সরানো হয়েছে’’। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডি তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তে আবেদন জানিয়েছে।

 

Read More

Latest News