Sunday, March 29, 2026
HomeScrollভোটের আগে ইডির বড় পদক্ষেপ, কয়লা পাচার মামলায় গ্রেফতার ২
ED

ভোটের আগে ইডির বড় পদক্ষেপ, কয়লা পাচার মামলায় গ্রেফতার ২

কয়লা পাচার মামলায় গ্রেফতার ২

কলকাতা: বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি-ED)। বহুল আলোচিত কয়লা পাচার মামলায় গ্রেফতার করা হল দুই কয়লা ব্যবসায়ী—কিরণ খাঁ ও চিন্ময় মণ্ডলকে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সোমবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে জেরার সময়ে ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের সঙ্গে বক্তব্যের মিল না থাকায় শেষ পর্যন্ত গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: মাঘের শেষে শীতের কামড়! পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১০ ডিগ্রিতে

তদন্তকারী মহলের দাবি, ধৃত চিন্ময় মণ্ডল কয়লা পাচার মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ‘লালা’র ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সেই সূত্র ধরেই আর্থিক লেনদেন ও পাচারচক্রের যোগসূত্র খতিয়ে দেখছিল ইডি।

ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে ইডি। তদন্তকারীদের মতে, এই গ্রেপ্তারির ফলে কয়লা পাচার চক্রের আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে নতুন তথ্য সামনে আসতে পারে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot