Sunday, July 19, 2026
HomeScrollসাড়ে ১৫ ঘন্টা ব্যাটিং, ২৯৯ রানের ইনিংস! ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন বাংলার এই...
Sudip Kumar Gharami

সাড়ে ১৫ ঘন্টা ব্যাটিং, ২৯৯ রানের ইনিংস! ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন বাংলার এই ব্যাটার

৫৯৬ বল খেলে ২৯৯ রানের বিশাল ইনিংস খেলে নজির গড়লেন সুদীপ কুমার ঘরামি

ওয়েব ডেস্ক: যেখানে ধৈর্যের অভাবে টেস্ট ক্রিকেটে ধরাশায়ী হচ্ছেন ভারতীয় দলের একের পর এক মহারথী, সেখানে প্রায় সাড়ে ১৫ ঘন্টা ব্যাটিং করে ক্রিকেটের ‘লেজেন্ড’ স্যার ডন ব্র্যাডম্যানকে (Don Bradman) ছুঁয়ে ফেললেন বাংলার এক রঞ্জি (Ranji Trophy) তারকা। বয়স মাত্র ২৬, কিন্তু ক্রিজে টিকে থাকার দৌড়ে তিনি এগিয়ে বাইশ গজের অনেক মহারথীর থেকে। তিনি সুদীপ কুমার ঘরামি (Sudip Kumar Gharami)। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তাঁর ২৯৯ রানের সুবাদে ম্যাচ জয়ের পথে বাংলা (Bengal Vs Andhra Pradesh)।

৯৩০ মিনিট, অর্থাৎ প্রায় সাড়ে ১৫ ঘণ্টা ধরে ক্রিজে দাঁড়িয়ে ৫৯৬ বল খেলে ২৯৯ রানের বিশাল ইনিংস খেলেন সুদীপ কুমার ঘরামি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯৯ রানে আউট হওয়া প্রথম ভারতীয় ব্যাটার হলেন ঘারামি। এর আগে মার্টিন ক্রো ও মাইক পাওয়েল প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯৯ রানে আউট হয়েছিলেন। এদিকে ডন ব্র্যাডম্যান ও শান্তনু সুগভেকর ২৯৯ রানে অপরাজিত ছিলেন। অর্থাৎ, এই ইনিংসের নিরিখে একাধিক কিংবদন্তির সঙ্গে একাসনে বসলেন বাংলার এই রঞ্জি তারকা।

আরও পড়ুন: অনুষ্ঠিত হওয়ার পথে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ!

এই ম্যাচে ঘরামির ডিফেন্স ছিল দৃঢ়, ধৈর্য ছিল অটল। তিন দিন ধরে ম্যাচের গতি সম্পূর্ণ নিজের হাতে রেখেছিলেন নৈহাটির এই ব্যাটার। তাঁর এই ইনিংস এই ম্যাচে বাংলাকে যে বিপদ থেকে উদ্ধার করেছে, তা এককথায় বলাই যায়। কারণ এই ম্যাচের প্রথম ইনিংসে অন্ধ্রের ২৯৫ রানের জবাবে বাংলা দ্বিতীয় দিনের শেষে ১৯৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই বিপদ থেকে বাংলাকে রক্ষা করে ঘরামির এই ইনিংস। বলা যায়, তাঁর ২৯৯ রানের ইনিংসের জেরে এই ম্যাচ জয়ের পথে এগোচ্ছে বাংলা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot