HomeScrollউচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগে পদত্যাগ নয়, পার্থ কর্মকারকে ‘অপেক্ষা’র আর্জি শিক্ষা...
West Bengal Higher Secondary Education Council

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগে পদত্যাগ নয়, পার্থ কর্মকারকে ‘অপেক্ষা’র আর্জি শিক্ষা দফতরের

আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল

কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Higher Secondary Education Council) সভাপতি পদ থেকে আপাতত পদত্যাগ করছেন না পার্থ কর্মকার (Partha Karmakar)। শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (HS Result Out) প্রকাশের আগে তাঁকে পদ না ছাড়ার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

কারণ হিসেবে উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়। সভাপতি হিসেবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও শংসাপত্রে সই রয়েছে পার্থ কর্মকারের। এই পরিস্থিতিতে ফল প্রকাশের আগেই তিনি পদত্যাগ করলে মার্কশিট এবং শংসাপত্রের বৈধতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা শিক্ষা দফতরের। তার সরাসরি প্রভাব পড়তে পারে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর উপর।

আরও পড়ুন: এসএসসির চেয়ারম্যান পদ করলেন সিদ্ধার্থ মজুমদার

শিক্ষা দফতরের আশঙ্কা, সভাপতি পরিবর্তনের কারণে ফল প্রকাশ প্রক্রিয়া এবং নথিপত্র বিতরণে আইনি বা প্রশাসনিক সমস্যা তৈরি হলে পড়ুয়ারা সমস্যায় পড়বেন। সেই কারণেই আপাতত পার্থ কর্মকারকে দায়িত্বে থাকার অনুরোধ করা হয়েছে বলে সূত্রের দাবি।

জানা গিয়েছে, ১৪ মে ফল প্রকাশের পরই তাঁর পদত্যাগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, কয়েক মাস আগেই চিরঞ্জীব ভট্টাচার্যের জায়গায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন পার্থ কর্মকার। তাঁর দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News