Homeখেলাসুমিত নাগালের হারে এশিয়ান গেমসে পদক-শূন্য ভারতীয় টেনিস
Asian Games 2026

সুমিত নাগালের হারে এশিয়ান গেমসে পদক-শূন্য ভারতীয় টেনিস

এরকম বিপর্যয় হয়েছিল ঠিক ৪০ বছর আগে, ১৯৮৬ সালের এশিয়ান গেমসে।

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স দেশকে গর্বিত করেছে, মেয়েদের ক্রিকেট দল সোনা এনেছে। পুরুষদের ক্রিকেট দল সোনার জন্য লড়বে। সোনার জন্য লড়বে পুরুষ ও মহিলা হকি দল। এছাড়া অন্যান্য খেলাতেও আসছে পদক। কিন্তু শুধুমাত্র লজ্জা এল টেনিসে। পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে সুমিত নাগাল হারতেই টেনিসে খালি হাতে ফিরল ভারত। এরকম বিপর্যয় হয়েছিল ঠিক ৪০ বছর আগে, ১৯৮৬ সালের এশিয়ান গেমসে।

বৃহস্পতিবার চীনের উ ইবিংয়ের কাছে ৪-৬, ৩-৬ ফলে হেরে যান সুমিত। এই খেলায় ভারতের ডাবলস এবং সিঙ্গলস বিভাগের অন্যান্য প্রতিযোগীরা আগেই বিদায় নিয়েছিলেন। কাজেই এশিয়ান গেমসে সপ্তম বাছাই ২৯ বছর বয়সি সুমিত ছিলেন শিবরাত্রির সলতে। কিন্তু তিনি হতাশ করলেন। এক ঘণ্টা ৩৮ মিনিট লড়াইয়ের প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন।

আরও পড়ুন: অবসর নিচ্ছেন রোনাল্ডো! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র জল্পনা

২০২২ সালের এশিয়ান গেমসে হ্যাংঝৌতে মিক্সড ডাবলসে সোনা জিতেছিলেন রোহন বোপান্না এবং ঋতুজা রমানাথন। পুরুষদের ডাবলসে রুপো জেতেন সাকেত মাইনেনি এবং রামকুমার রমানাথন। ২০০২ থেকে ২০২২, প্রতিটা এশিয়ান গেমসেই টেনিস পদক জিতেছে ভারত। কিন্তু এবার সম্পূর্ণ খালি হাতে ফিরতে হল।

পুরুষদের সিঙ্গলস ইভেন্টে ভারতীয় হিসেবে একমাত্র নাগালই অনেক দূর পর্যন্ত এগিয়েছিলেন। তিনি দক্ষিণ কোরিয়ার হং সিওং-চানের বিপক্ষে ৬-৪, ৬-০ ব্যবধানে জয় দিয়ে নিজের অভিযান শুরু করেন এবং এরপর উজবেকিস্তানের সের্গেই ফোমিনকে ৬-৩, ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।

তবে তৃতীয় বাছাই উ-এর কাছেই তাঁর যাত্রার সমাপ্তি ঘটে। নাগাল দুটি সেটেই ৪-৬ ব্যবধানে পরাজিত হন; এর ফলে পদক জয়ের লড়াইয়ে ভারতের আর কোনো একক (সিঙ্গেলস) খেলোয়াড় রইল না।

দক্ষিণেশ্বর সুরেশও তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন। তিনি ইন্দোনেশিয়ার গুনাওয়ান ত্রিসমুওয়ান্তারাকে ৭-৫, ৭-৬ ফলে পরাজিত করেন, কিন্তু এরপর চীনা তাইপেইয়ের ষষ্ঠ বাছাই চুন-সিন সেং-এর কাছে ৩-৬, ৪-৬ ফলে হেরে যান।

[youtube-feed feed=1]
Read More

Latest News