Homeদেশহরষে বিষাদ, পুনেয় পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু ৮ পড়ুয়ার
Pune Drowning Incident

হরষে বিষাদ, পুনেয় পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু ৮ পড়ুয়ার

দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন, পুলিশ এবং প্রশাসনের সহায়তায় আটজনের দেহই উদ্ধার করা হয়েছে

ওয়েব ডেস্ক: পিকনিকের আনন্দ পর্যবসিত হল ভয়াবহ বিষাদে। প্রাইভেট কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা ঘুরতে গিয়েছিল সমুদ্র সৈকতে। জলে ডুবে মৃত্যু হল তাদের মধ্যে আটজনের। এই ঘটনা পুনের দিঘি সাগরি সৈকতের। আটটি দেহই উদ্ধার করা হয়েছে, এবং মৃত বলে ঘোষণা করা হয়েছে।

পুনের উইনার্স অ্যাকাডেমি নামে এক প্রাইভেট কোচিং সেন্টারের ৪৮ জনের দল, ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয় শিক্ষক দিভিগরের দিঘি সাগরিতে ঘুরতে গিয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তারা জলে সাঁতার কাটতে নামলে আটজন ঢেউয়ে ভেসে যায়। তারা স্রোতের টান এবং জলের গভীরতা ঠিকমতো বুঝতে পারেনি বলেই ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন, পুলিশ এবং প্রশাসনের সহায়তায় আটজনের দেহই উদ্ধার করা হয়েছে, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়ে গিয়েছিল। এক হৃদয়বিদারক ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে পরপর শোয়ানো রয়েছে আটটি দেহ। সহপাঠীরা তাদের প্রাণ ফেরানোর জন্য পাগলের মতো চেষ্টা করছে।

আরও পড়ুন: ‘রিল’ দেখে জাল নোট ছাপা, পুলিশের জালে গুজরাতের সবজি বিক্রেতা  

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিভিগরের ‘ভাউ মারুতি সালুঙ্খে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ মারুতি সালুঙ্খে এবং তাঁর দল অবিলম্বে উদ্ধারকাজ শুরু করেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ভাউ সালুঙ্খে ও তাঁর দল জল থেকে আটজন পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালান।

মর্মান্তিক ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চাতন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি তাঁর দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে এবং পরবর্তী চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার জন্য বোরলি পঞ্চাতনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

[youtube-feed feed=1]
Read More

Latest News