Tuesday, July 21, 2026
HomeScrollমেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস! এবার কী হবে? দেখুন বড়...
Aroop Biswas

মেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস! এবার কী হবে? দেখুন বড় খবর

এই মামলায় পরপর তিনবার পুলিশের তলব এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী

[h_news]

কলকাতা: মেসি কাণ্ডে (Messi Case) তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশের পরেও বিধাননগর দক্ষিণ থানার তলবে সাড়া দিলেন না প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। পুলিশের জারি করা তৃতীয় নোটিস অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি হাজির হননি। ফলে এই মামলায় পরপর তিনবার পুলিশের তলব এড়ালেন তিনি।

সূত্রের খবর, শনিবার বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস পাঠানো হয়। নোটিসে জানানো হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে থানায় উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। সোমবার দুপুর ১২টায় সেই সময়সীমা শেষ হয়ে যায়। তবে বিকেল গড়িয়েও প্রাক্তন মন্ত্রীর থানায় হাজির হওয়ার কোনও খবর মেলেনি। এমনকি বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তাও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মেট্রোর পর গঙ্গার নীচে ছুটবে গাড়িও! দেশের প্রথম রিভার টানেল রোড তৈরি হবে কলকাতাতেই

উল্লেখ্য, মেসি-কাণ্ডে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছিল অরূপ বিশ্বাসকে। আদালত তাঁকে সাময়িক স্বস্তি দিলেও তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেয়। একই সঙ্গে গোটা ঘটনার প্রেক্ষিতে আদালতের তরফে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্নও তোলা হয়েছিল।

এই পরিস্থিতিতে অরূপ বিশ্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন মেসির ‘গোট’ ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি বলেন, “হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেওয়ার পরেও অরূপ বিশ্বাস হাজিরা দিচ্ছেন না। কেন তিনি তদন্ত এড়িয়ে চলছেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমরা তাঁর রক্ষাকবচের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছি। এছাড়াও জুঁই বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জন্য আইনি পদক্ষেপ করা হচ্ছে।”

এদিকে গোটা ঘটনাকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর অভিযোগ, “মেসি-কাণ্ডে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরি হয়েছিল। মাঠে উপস্থিত হয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর আচরণ অত্যন্ত অশোভন ছিল। ফুটবলপ্রেমী বাঙালিদের কাছে সেই দিনটি অত্যন্ত লজ্জার।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99