Tuesday, July 21, 2026
HomeScroll‘২০ নয়, এবার ৬৫’! ফিরহাদের সঙ্গে বৈঠকের পর ঋতব্রতের বিস্ফোরক দাবি
TMC

‘২০ নয়, এবার ৬৫’! ফিরহাদের সঙ্গে বৈঠকের পর ঋতব্রতের বিস্ফোরক দাবি

তৃণমূলে নতুন ভাঙনের সম্ভাবনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

[h_news]

কলকাতা: রাজ্যের রাজনৈতিক সমীকরণে ফের চাঞ্চল্য। সোমবার বিধানসভায় কলকাতা বন্দরের বিধায়ক তথা তৃণমূলের (TMC) শীর্ষ নেতা ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritobrata Banerjee)। সেই বৈঠকের পর বেরিয়ে এসে ঋতব্রতের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, “এবার ৬৫”। তাঁর দাবি, তাঁদের সঙ্গে থাকা বিধায়কের সংখ্যা আরও একজন বেড়েছে। এর আগে তিনি দাবি করেছিলেন, তৃণমূলের ‘বেসুরো’ বা অসন্তুষ্ট বিধায়কের সংখ্যা ৬৪।

আরও পড়ুন: কলকাতা পুরসভায় বাড়তে পারে ওয়ার্ড সংখ্যা! ডিলিমিটেশনের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

তবে নতুন করে যে একজন বিধায়কের সংখ্যা বেড়েছে, তিনি কে? তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। ফলে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পরই সংখ্যা বৃদ্ধির দাবি তোলার পিছনে কোনও বিশেষ রাজনৈতিক বার্তা রয়েছে কি না।

যদিও ঋতব্রত সরাসরি ফিরহাদের নাম উল্লেখ করেননি। ফলে তাঁর মন্তব্যকে ঘিরে আপাতত জল্পনাই বাড়ছে। তবে তৃণমূলে চলমান ভাঙন ও দলবদলের আবহে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনও ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99