Monday, March 30, 2026
HomeScroll'বাবরি মসজিদ' নাম ব্যবহার করায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR! এবার কী হবে?
Humayun Kabir

‘বাবরি মসজিদ’ নাম ব্যবহার করায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR! এবার কী হবে?

ময়দান থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে

ওয়েব ডেস্ক : ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)। কলকাতার (Kolkata) ময়দান থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে কী কারণে এফআইআর? জানা যাচ্ছে, ‘বারবি মসজিদ’ (Babri Masjid) নাম ব্যবহার করার কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী অনিল রাজভর।

এফআইআর (FIR)-এর পর অনিল রাজভরকে সাংবাদিকদের সামনে বলতে শোনা যায়, “আমরা ময়দান পুলিশ স্টেশনে ভারতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। যাতে তাঁকে গ্রেফতার করা হয়। কারণ তিনি দেশ ও রাজ্যের আইনব্যবস্থা খারাপ করার চেষ্টা চালাচ্ছেন। যে বাবরি মসজিদের নাম ব্যবহার করেছেন তিনি, যে মসজিদের কারণে দেশের মধ্যে অশান্তি হয়েছিল। আর সেই নাম ব্যবহার করে এখানে আইনব্যবস্থা খারাপ করার চেষ্টা চালানো হচ্ছে।” সেই কারণে হুমায়ুনকে দ্রুত গ্রেফতার করা উছিত বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী খুনে, এবার ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, দেখুন বড় খবর

এ নিয়ে জনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা হুমায়ুন (Humayun Kabir) বলেছেন, “আমার নামে এক হাজার এফআইআর হোক। বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে কেনা জায়গায় করছি। কারও ক্ষমতা থাকলে আটকে দেখাক। আমার জীবন চলে গেলে যাক, কিন্তু তার আগে ১০ জনকে মেরে তার পর মরব।”

এর আগে বাববরি মসজিদ নিয়ে মুখ খুলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছিলেন, ‘কেয়ামতের দিন’ কখনও আসবে না, তাই বাবরি মসজিদ কাঠামো কখনও পুনর্নির্মাণ করা হবে না। তা নিয়েও আদিত্যনাথকে চ্যালেঞ্জ জানান হুমায়ুন। তিনি বলেন, ‘এটা লখনউ বা উত্তরপ্রদেশ নয়, অযোধ্যাও নয়, এটা বাংলা। এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত।” তিনি আরও বলেছেন, ভারতীয় সংবিধানে মুসলিমদেরও মসজিদ নির্মাণের অধিকার রয়েছে, যেমন অন্যরা মন্দির ও গির্জা নির্মাণ করেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot